সিস্টেমের ভুলে বলি হলো আমার সন্তান, মাহতাবের বাবার আক্ষেপ

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৭:৪৬ পিএম

তিনদিন মৃত্যুর সাথে লড়াই করে দুপুরে ওপারে পাড়ি জমালো মাহতাব। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শরীরের ৮৫ শতাংশ পোড়া নিয়ে বার্ণ ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সপ্তম শ্রেণির মাহতাব রহমান ভুইয়া মারা যায়। বাবা মজিানুর রহমান ভুইয়া বলছিলেন, সিস্টেমের ভুলের বলি হলো তার সন্তান। বড়বোন নাবিলা একই স্কুলের দশম শ্রেণির ছাত্রী। মাহতাবের মরদেহ নিয়ে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকুট গ্রামে উদ্দেশ্যে রওয়ানা হয়েছে পরিবার। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের বাসা থেকে প্রতিদিনের মত বাবার সঙ্গে স্কুলে এসেছিলো মাহতাব। এক ভাই ও এক বোনের মধ্যে মাহাতাব ছোট। বড়বোন নাবিলা একই স্কুলের দশম শ্রেণিতে পড়ে।

মাহতাবের  ক্লাস ছিলো স্কুলের দোতলায়। এর নিচেই বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় চারপাশে। সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামার সময় মাহতাবের শরীরে আগুন ধরে যায়। মাহতাবের সেই ছবি ভাইরাল হয় সামাজকি যোগাযোগমাধ্যমে।

পরিবার আসার আগেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিউইতে নেয়া হয়। আইসিইউর নিবিড় পরিচর্যা কেন্দ্র ১১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলো মাহতাব। বুধবার রাতে লাইফ সাপোর্টে রাখা হয়। বাইরে অপেক্ষায় ছিলেন বাবাসহ স্বজনরা।

দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মাহতাবের মৃত্যুর খবরে বাবা অনেকটা বাকরুদ্ধ। বলছিলেন কালরাতে ডাক্তার জানায় রক্তের আর প্রয়োজন নেই তখনই বুঝে গিয়েছিলাম ছেলে চলে যাবে। ক্ষোভ আর কান্নায় বলছিলেন, সিস্টেমের ভুলে বলি হলো আমার সন্তান, এমন একটা দেশে বসবাস করি সবই ভুল। 

বিছানায় শুয়েও বন্ধুর কথা বারবার জানতে চাইছিলো মাহতাব। ছেলে স্কাউটিং করতে চেয়েছিলো, দারুণ সাহসী, তার আশা ছিলো সে বেঁচে যাবে। শেষবার জুস খেতে চেয়েছিলো রাতে দেয়াও হয়ে ছিলো খেতে।

বাবার আক্ষেপ, ছেলে যদি সেদিন অসুস্থ থাকতো তবে স্কুলে যেত না, আজ বেঁচে থাকতো। বাসায় ফিরে মাহতাবের মা আর বোনকে কী জবাব দেবেন তাই জানতে চাইছিলেন স্বজনদের কাছে?

আরবিএস
রাজধানীর উত্তরা এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। টানা এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলনের ইতি ঘটে,...
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর