গাজায় মানবসৃষ্ট 'গণদুর্ভিক্ষ' দেখা দিয়েছে: ডব্লিউএইচও প্রধান

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১০:০১ এএম

গাজায় ত্রাণ প্রবেশে অবরোধের কারণে সেখানে মানবসৃষ্ট গণদুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস। অন্যদিকে ইসরাইলি হামলা অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় গাজায় কমপক্ষে ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে । 

টনকে টন খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ গাজার ঠিক বাইরে অপ্রবেশযোগ্য অবস্থায় পড়ে রয়েছে। অথচ গাজায় অনাহারে মৃতের সংখ্যা বাড়ছেই। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১১৫ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। যার মধ্যে অনেক শিশু রয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জানান, গাজায় ত্রাণ প্রবেশে অবরোধের কারণে সেখানে মানবসৃষ্ট গণদুর্ভিক্ষ দেখা দিয়েছে। আর এতে মৃতের সংখ্যা বাড়ছে।

তিনি আরও জানান, জাতিসংঘ ও তাদের সহযোগী সংস্থাগুলো মার্চ থেকে মে মাসের মধ্যে প্রায় ৮০ দিন কোনো খাদ্য সরবরাহই করতে পারেনি এবং এখন যে সরবরাহ শুরু হয়েছে, সেটিও যথেষ্ট নয়।

গাজায় চরম খাদ্যসংকট নিয়ে সতর্কতা জানিয়েছে শতাধিক আন্তর্জাতিক ত্রাণ সংস্থাও। পরিস্থিতি চরম সংকটজনক বলে জানায় সংস্থাগুলো।  

অক্টোবর ২০২৩ থেকে গাজার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর, গত মার্চে ইসরাইল গাজায় সব ধরনের সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেয়। মে মাসে অবরোধ আংশিকভাবে তুলে নেয়া হলেও, সেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। যদিও ইসরাইলের দাবি, তারা গাজায় যথেষ্ট ত্রাণ সরবরাহের অনুমতি দিয়েছে। আর হামাস মানবিক বিপর্যয়ের জন্য দায়ী বলে দাবি করে ইসরাইল। 

আরবিএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর