ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজধানীর বারিধারা সোসাইটি আবাসিক এলাকায় জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এ বলেন তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, 'বেগম খালেদা জিয়া বলেছেন, আমি নির্বাচন করতে পারি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়।'
বেগম খালেদা জিয়া যা বলবেন ইনশাআল্লাহ তা-ই দেশে বাস্তবায়িত হবে উল্লেখ করে বুলু আরও বলেন, বেগম খালেদা জিয়া ভোট করবেন এবং উনি দেশে সরকার গঠন করবেন।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমসহ দলটির নেতাকর্মী এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের নানা প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরেন বক্তারা।
অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন: তারেক রহমান
জনগণ আস্থা রাখলে ৫৪ বছরের ইতিহাসই বদলে দেবে জামায়াত: তাহের