সাড়ে চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল চলাচল স্বাভাবিক

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০১:৩৯ পিএম

ঢাকার বিমানবন্দর স্টেশনে জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে বিভিন্ন জেলার রেল চলাচল স্বাভাবিক হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) দুপুরে এই তথ্য জানিয়েছে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ। তারা জানান, দুপুর দেড়টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সকাল সোয়া আটটার দিকে ঢাকায় প্রবেশের সময় বিমানবন্দর রেল স্টেশনের কাছে জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে তিন নম্বর বগি লাইনচ্যুত হয় হয়। ফলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকায় ফিরে আসা ট্রেনগুলো দুই লাইনের পরিবর্তে এক লাইনে ধীরগতিতে চলতে থাকে। সিডিউল অনুযায়ী প্রতিটি ট্রেন এক থেকে দেড় ঘণ্টা বিলম্বে ঢাকায় ফিরে আসে এবং ঢাকা থেকে ছেড়ে যায়। 

দুর্ঘটনার সাড়ে চার ঘণ্টার পর বেলা দেড়টার দিকে আবার স্বাভাবিক হয় রেল চলাচল। দীর্ঘ সাড়ে চার ঘণ্টায় ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় রেল স্টেশন গুলোতে।

একাত্তর/এসি
ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে লাইনচ্যুত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। একটি রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে।
ঢাকা রেলওয়ে স্টেশন এলাকা ছেড়ে যাওয়ার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিলো।
রাজধানীর তেজগাঁওয়ে মাছের আড়তের সামনে লাইনচ্যুত হওয়া ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইন থেকে সরিয়ে ফেলা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর