হত্যার বদলা হত্যা, সব আসামির ফাঁসি চাই: শহীদ আনাসের মা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পিএম

ছেলে হত্যার জন্য শেখ হাসিনাসহ সকল আসামির ফাঁসি দাবি করেছেন পাঁচ আগস্ট চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ আনাসের মা সানজিদা খান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ -এ সাক্ষী দিতে এসে এই দাবি জানান শহীদের মা। তিনি বলেন, ‘হত্যার বদলা হত্যা, সকল আসামির ফাঁসি চাই’।

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টা থেকে ঘণ্টাব্যাপী জবানবন্দি দেন তিনি। বলেন, এই মামলার আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তীর নির্দেশে, এডিসি আখতারুল, এসি ইমরুল ও ওসির উপস্থিতিতে কনস্টেবল সুজন, ইমাজ হেসেন, নাসির চানখারপুলে আন্দোলনকারীদের গুলি করে।

তার ছেলে পুলিশের গুলিতে বেলা ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে নিহত হয়।

তিনি আরো জানান, তার ছেলেকে আলেমের পরামর্শে গোসল না করিয়ে শহীদের মর্যাদায় দাফন করেছেন। তার ১৬ বছরের ছেলের রক্তাক্ত দেহ হাসপাতালে গিয়ে দেখতে পান। এরপর সাক্ষীকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা শুরু করেন।

এদিকে ট্রাইব্যুনাল -২ এ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমমএইচ তামীম জানিয়েছেন, আজ এনটিভির সিনিয়র করেসপন্ডেন্টকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা।

একাত্তর/আরএ
ইতিহাস থেকে স্বৈরশাসকদের পরিণতির শিক্ষা শেখ হাসিনা নেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সেই শিক্ষা নিলে শেখ হাসিনা অন্তত বিরোধী দলে তার অবস্থান ধরে রাখতে...
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাহস...
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। 
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় আরও দু’জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর