টঙ্গীর সাহারা মার্কেটে আগুন: দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ এএম

গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটে গত ২২ সেপ্টেম্বর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে। সবশেষ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরেক ফায়ার ফাইটার। এ নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আহত চার জনের মধ্যে তিন জন মারা গেলেন।

নিহত ব্যক্তির নাম খন্দকার জান্নাতুল নাঈম (৩৭)। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (অফিসার) ছিলেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়। 

এদিকে ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছে, নাঈমের নামাজে জানাজা দুপুর আড়াইটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

গত ২৩ সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামীম আহমেদ ও পরদিন ২৪ সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সর্বশেষ মারা গেলেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম।

একাত্তর/এসি
ঢাকার টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দগ্ধ হওয়া ফায়ার ফাইটার নুরুল হুদাও মারা গেছেন। এ ঘটনায় এ নিয়ে মৃত্যু হলো দুই জনের। বাকি দুই জনের অবস্থাও গুরুতর।
টঙ্গীর কেমিক্যাল অগ্নি দুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস সদস্যদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে ডা. চং এসআই জ্যাক ঢাকায় এসে পৌঁছেছেন। আহতরা বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্দলভি অনুসারী (সাদপন্থী নেতা) জিয়া বিন কাসিমকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 
টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় গ্রেপ্তার সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট ২।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর