যেভাবে অটোরিকশা ছিনতাই চক্রের সন্ধান পেলো পিবিআই

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পিএম

অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় খুঁজতে গিয়ে অটোরিকশা ছিনতাই চক্রের সন্ধান পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)৷ হত্যায় জড়িত দুই জনকে গ্রেপ্তারের পর সংস্থাটি বলছে, অটো ছিনতাই করতেই ওই ব্যক্তিকে হত্যা করে আসামিরা।

বুধবার (২২ অক্টোবর) সকালে পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খুদরত ই খুদা জানান, গত ২৬ সেপ্টেম্বর সকালে দক্ষিণ কেরানীগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তি মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই মরদেহের পরিচয় শনাক্ত করতে গিয়ে ছিনতাই চক্রের তথ্য পায় পিবিআই৷

খুদরত ই খুদা জানান, মৃত জালালউদ্দিন অটোচালকের আড়ালে ছিনতাই করতো। নুরু শেখ তার সহযোগী৷ ঘটনার দিন দু’জনই অটোরিকশা ছিনতাইয়ে বের হয়। কোনো ছিনতাই করতে না পেয়ে জালালউদ্দিনকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার করে অটো ছিনতাই করে তা বিক্রি করে দেন নুরু শেখ।

অভিযান চালিয়ে নুরু শেখকে গ্রেপ্তার করে পিবিআই। তার তথ্যে ক্রেতা মোজাম্মেলকেও গ্রেপ্তার করা হয়।

খুদরত ই খুদা বলেন, পুরো ছিনতাই চক্রের ৭ থেকে ৮ জনকে সনাক্ত করা হয়েছে। চক্রটি গত ১৫ বছর ধরে বংশাল, মিডফোর্ড ও চকবাজার এলাকায় ছিনতাই করতো। তাদের টার্গেট ছিলো অটোরিকশা ও ভ্যান।

চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পিবিআইয়ের এই কর্মকর্তা৷

একাত্তর/আরএ
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলাটি অধিকতর তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে আদালত। 
ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রাজধানীর উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে এক বৃদ্ধ দম্পতিকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় অভিযুক্ত বিলকিস বেগমকে গ্রেপ্তার করেছে পিবিআই।
রাজধানীর সবুজবাগ এলাকার মানিকনগর ক্রসিংয়ে একটি রিকশা আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক মতিঝিল বিভাগ।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর