ড্রাম থেকে ব্যবসায়ীর ২৬ টুকরা লাশ উদ্ধার: সন্দেহের তীর বন্ধুর দিকে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে পাওনা টাকা আদায় করতে বন্ধু জরেজ মিয়ার সাথে ঢাকায় এসেছিলেন রংপুরের আশরাফুল। এরপর থেকেই তার খোঁজ মিলছিলো না। ফোন করলে তার বন্ধু জরেজ ফোন রিসিভ করতেন বলে জানিয়েছে পরিবার। সর্বশেষ বৃহস্পতিবার রাজধানীর হাইকোর্টের সামনে ড্রামে পাওয়া যায় আশরাফুলের ২৬  টুকরা মরদেহ। পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডে জরেজ মিয়া জড়িত। 

চার বোনের একমাত্র ভাই আশরাফুল। প্রিয় ভাইকে হারানোর বেদনা কতটা তার কিছুটা বোঝা যায় বোনদের আহাজারিতে।

২৬ টুকরা করা আশরাফুলের মরদেহ বুঝে নিতে ঢাকা মেডিকেলের মর্গে আসেন পরিবারের সদস্যরা। সেখানে এ হৃদয়বিদারক দৃশ্য। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশ। 

আশরাফুল ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানির ব্যবসা করতেন। 

পরিবারের সদস্যরা জানান, রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাড়ি থেকে ব্যবসার কথা বলে বন্ধু জরেজ মিয়ার সাথে ঢাকায় আসে আশরাফুল। কিন্তু কে জানতো তার জন্য অপেক্ষা করছে এমন করুণ পরিণতি। বৃহস্পতিবার হাইকোর্টের সামনে সড়ক থেকে ড্রামে মেলে আশরাফুলের খণ্ডিত মরদেহ।

এই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে পরিবার। ঘটনার পর থেকেই সন্দেহভাজন জরেজ মিয়া পলাতক। 

শাহবাগ থানা ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, এ হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

আরবিএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর