সোনারগাঁয়ে সিমেন্টবাহী ট্রলার ডুবে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে সিমেন্টবাহী একটি ট্রলার ডুবে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। 

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে রনি এবং একই এলাকার স্বপন মৃধার ছেলে শুভ।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। 

বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধারের চেষ্টা করে। নদীতে তীব্র স্রোত থাকা উদ্ধার কাজ রাতে বন্ধ করে শুক্রবার সকাল চালানোর পর বিকেলে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে মেঘনা নদীর মাঝখানে ট্রলারটি দুই যুবকসহ তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকে ডুবেছে।

উপজেলার বৈদ্যোরবাজার সোনাময়ী এলাকায় বৃহস্পতিবার বিকেলে আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ট্রলারে ভর্তি করে। পরে ট্রলারটি মাঝ নদীতে নোঙর করে ঘুমিয়ে পড়ে। এসময় তলা ফেটে ট্রলারটি পানির নিচে তলিয়ে যায়। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর