ঢাকায় দোকানে ঢুকে যুবদল নেতাকে উপর্যুপরি গুলি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম

ঢাকায় দোকানের ভেতরে ঢুকে এক যুবদল নেতাকে উপর্যুপরি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা একজনকে ধরলে ফেললেও তাৎক্ষণিক হত্যার কারণ জানা যায়নি।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর পল্লবীর ১২ নম্বর সেকশনের সি ব্লকের পাঁচ নম্বর রোডে একটি হার্ডওয়্যারের দোকানের ভেতরে এই ঘটনা ঘটে।

নিহতের নাম গোলাম কিবরিয়া। তিনি পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেল যোগ তিন জন দুর্বৃত্ত ওই দোকানের ভেতরে ঢুকে কিবরিয়ার মাথা, বুক ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে। তারা পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন একজনকে ধরে ফেলে। 

একটি গোয়েন্দা সূত্র বলছে, সন্ত্রাসী পাতা সোহেল ও তার অনুসারীরা অতর্কিতভাবে ওই দোকানে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এদিকে, ওই হত্যার একটি ভিডিও ফুটেজ একাত্তরের হাতে এসেছে। এতে দেখা গেছে, অতর্কিত তিন যুবক ওই দোকানে ঢুকে একেবারে কাছ থেকে কিবরিয়াকে লাগাতার গুলি করেন। প্রথমে তার পিঠে গুলি করা হয়। কিবরিয়া মেঝেতে পড়ে গেলে তার বুকে ও মুখে একেবারে কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করা হয়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কিবরিয়া খুনের ঘটনায় পল্লবী, মিরপুরসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা চলছে। খুনিদের চিহ্নিত করে তাদের দ্রুত আটকে থানা পুলিশের পাশাপাশি র‌্যাব ও ডিবি মাঠে নেমেছে। 

এদিকে ওই যুবদল নেতাকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় অটোরিকশার এক চালককেও গুলি করেছে দুর্বৃত্তরা। স্থানীয়ভাবে তাকে চিকিৎসার পর রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেকে) নিয়ে আসা হয়েছে। 

ওই অটোরিকাশা চালকের নাম মো. আরিফ (১৮)। তিনি পল্লবীর ক ব্লক এলাকায় থাকেন।

হাসপাতালে তিনি একাত্তরকে জানান, দুই যুবক হেলমেট পড়া অবস্থায় দৌড়ে তার রিকশায় ওঠে। এসময় তার কোমরে পিস্তল ঠেকিয়ে চালাতে বলে। দেরি হওয়ায় তারা গুলি করে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আরিফ বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন। 

 

একাত্তর/এসি
হত্যার দুই দিনেও স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
রাজধানীর মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সোহেল ওরফে পাতা সোহেল ও সুজন ওরফে বুকপোড়া সুজনের চার দিনের রিমান্ড...
পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় একাধিক ব্যাকআপ টিম কাজ করেছে বলে ধারণা পুলিশের। আর মামুনের ঘনিষ্ট সূত্র থেকে, কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া দুইজন ছাড়াও আরেকজনের পরিচয় পাওয়া গেছে।
রাজধানীর পুরান ঢাকার আদালত পাড়ার পাশে ন্যাশনাল মেডিকেলের সামনে প্রকাশ্যে তারিক সাইফ মামুন (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।  
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর