ঢাকায় মোসাব্বির হত্যা: নতুন ফুটেজ, চেহারা স্পষ্ট: পুলিশ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

হত্যার দুই দিনেও স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। শনাক্তও হয়নি কেউ। 
তবে, পুলিশ বলছে তাদের হাতে নতুন সিসিটিভি ফুটেজ এসেছে। যেখানে শুটারদের চেহারা আরও স্পট। যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। 

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ক্যশৈনু একাত্তরকে এসব তথ্য জানান।

তিনি জানান, পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দাদের একাধিক টিম। সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত কাজ এগোচ্ছে। শিগগিরই মূলহোতাদের গ্রেপ্তার করা হবে।

বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়া–গ্রিন রোড এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজুল হক মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়।

এই ঘটনায় সুফিয়ান বেপারী মাসুদ (৫০) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বাম পাজরে গুলি লাগা মাসুদ তেজগাঁও কাজীপাড়া ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

একাত্তর/এসি
ঢাকায় দোকানের ভেতরে ঢুকে এক যুবদল নেতাকে উপর্যুপরি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা একজনকে ধরলে ফেললেও তাৎক্ষণিক হত্যার কারণ জানা যায়নি।
পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় একাধিক ব্যাকআপ টিম কাজ করেছে বলে ধারণা পুলিশের। আর মামুনের ঘনিষ্ট সূত্র থেকে, কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া দুইজন ছাড়াও আরেকজনের পরিচয় পাওয়া গেছে।
রাজধানীর পুরান ঢাকার আদালত পাড়ার পাশে ন্যাশনাল মেডিকেলের সামনে প্রকাশ্যে তারিক সাইফ মামুন (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।  
নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শিকদার মোস্তফা কামালকে (৪৮) গুলি করে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর