ট্র্যাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

রাজধানীতে বিভিন্ন এলাকায় ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৯৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে মোট ৩০৮টি গাড়ি ডাম্পিং ও ৭৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্র্যাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, একটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ২২০টি মোটরসাইকেলসহ মোট ৩৬৮টি মামলা হয়েছে।

এছাড়া ট্র্যাফিক-ওয়ারী বিভাগে পাঁচটি বাস, সাতটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১১৫ মামলা হয়েছে। 

দু’টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে ট্র্যাফিক-তেজগাঁও বিভাগে। 

ট্র্যাফিক-মিরপুর বিভাগে একটি বাস, তিনটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, তিনটি সিএনজি ও ১২৫টি মোটরসাইকেলসহ মোট ১৫৩ মামলা হয়েছে।

অন্যদিকে ট্র্যাফিক-গুলশান বিভাগে ২১টি বাস, চারটি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ১৯১টি মামলা হয়েছে।

৯টি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৯টি মামলা হয়েছে ট্র্যাফিক-উত্তরা বিভাগে।

ট্র্যাফিক-রমনা বিভাগে একটি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, একটি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ৬৮টি মামলা হয়েছে।

ট্র্যাফিক-লালবাগ বিভাগে দু’টি বাস, আটটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ২০৫টি মামলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোমবার ডিএমপির ট্র্যাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্র্যাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্র্যাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর