পরীক্ষা পেছানোর দাবি, শাহবাগে বিসিএস প্রার্থী-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

‎মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় শাহবাগে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে প্রার্থীরা।

আন্দোলনকারীরা জানান, আগের বিসিএসগুলোতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ছয় মাস থেকে এক বছর সময় পেলেও এবার সময় দেওয়া হয়েছে কম। এসময় পিএসসির এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলে তারা  ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছানো এবং  প্রস্তুতির জন্য যৌক্তিক সময়ের দাবি করেন।

পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আসনবিন্যাস প্রকাশসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।

পিএসসি বলছে, একটি পক্ষ পরীক্ষা পেছানোর দাবি জানালেও অন্য পক্ষ যথাসময়ে পরীক্ষা নেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি আন্দোলনকারীরা লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় পেয়েছেন- কথাটিও সঠিক নয়। গত তিন জুন লিখিত পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছিলো। সে হিসাবে অন্তত ছয় মাস প্রস্তুতির সুযোগ পেয়েছেন প্রার্থীরা। ফলে  ২৭ নভেম্বর থেকেই লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান।

একাত্তর/এসি
ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম আজ শুরু হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা চারদিন ধরে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ।
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ।
অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তীব্র শীত উপেক্ষা করে সারাদেশ থেকে শত শত মানুষ জড়ো হচ্ছেন শাহবাগে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর