মানবাধিকার ও গুম নিয়ে গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসাবে বাংলাদেশের মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলি। নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। বিশ্বজুড়ে মনোনীত সাতজন চূড়ান্ত ব্যক্তির মধ্যে তিনি স্থান পেয়েছেন, যা বাংলাদেশের মানবাধিকার সংগ্রামকে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে।
এই পুরস্কারের জন্য মনোনীত সানজিদা ইসলাম তুলি নেদারল্যান্ডসে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। তিনি এই স্বীকৃতিকে দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করেছেন।
তুলি বলেন, মানবাধিকার এবং বিশেষ করে গুমের শিকার পরিবারগুলোর জন্য তার কাজের স্বীকৃতিই হলো এই মনোনয়ন, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের দেশের অনেক পরিবারের মুখোমুখি হওয়া কঠিন সংগ্রামের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করবে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে গুমের ঘটনাগুলো দেশীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। এই পুরস্কারের মনোনয়ন সেসব পরিবারের ন্যায়বিচারের দাবির প্রতি বিশ্বকে আরও একবার দৃষ্টি দিতে উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত এই পুরস্কারটি সেসব ব্যক্তি বা সংগঠনকে দেওয়া হয়, যারা মানবাধিকারের প্রচারে এবং সুরক্ষায় অসামান্য সাহস ও উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শন করে। পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা ও বিতরণী অনুষ্ঠান নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয়।
এই সম্মাননা শুধু মনোনীত ব্যক্তির কাজের স্বীকৃতি নয়, এটি একই সঙ্গে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষার চ্যালেঞ্জগুলো এবং গুমের শিকার হওয়া মানুষ ও তাদের পরিবারের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরেছে বলে মনে করছে পর্যবেক্ষক ও বিশ্লেষক মহল।
সানজিদা ইসলাম তুলি গুমের শিকার পরিবারের গড়ে তোলা সংগঠন মায়ের ডাকের একজন সমন্বয়ক। তিনি একই সঙ্গে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য। কাজ করেছেন জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অফ এনফর্সড ডিসএপিয়ারেন্স।

প্রায় ১৯ বছর টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে দেশি ও বহুজাতিক সংস্থায় কাজ করার পাশাপাশি গত ১০ বছর ধরে মানবাধিকার কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়েছেন এবং একই সঙ্গে কাজ করে চলেছেন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বন্ধের দাবিতে।
তার ভাই সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালের ডিসেম্বর মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে পেতে তাদের পরিবারের যে সংগ্রাম সেই সংগ্রামে তিনি কাজ করেছেন ক্রীড়ানক হিসাবে। ঢাকা-১৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন করছেন তুলি।
ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেয়ায় বিশ্বজুড়ে বিতর্ক 