দেশে নতুন মাদক ‘এমডিএমবি’ জব্দ, চক্রের সদস্যরা গ্রেপ্তার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

নতুন এক ধরনের মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১২ ডিসেম্বর) অধিদপ্তর জানায়, ভ্যাপ বা ই-সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবরাহ ও বিক্রি করছিলো একটি চক্র, যাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিভিন্ন ফ্লেভারযুক্ত উচ্চ মাত্রার সিনথেটিক হওয়ায় মাদকটির ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানায় সংস্থাটি।

অনেকেই নিকোটিনের আসক্তি কমাতে ভ্যাপ বা ই-সিগারেট সেবন করেন। তবে এরসঙ্গে মেশানো থাকতে পারে ভয়ংকর মাদক এমডিএমবি। দেশে প্রথমবারের মতো যার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এটি এতটাই ভয়ংকর যে, কয়েক ফোঁটাতেই স্নায়ুতন্ত্রে তীব্র প্রতিক্রিয়া হয়। এমনকি অবশ হয়েও যেতে পারে। সেবনকারী আক্রমণাত্মক হয়ে ওঠে, হার্টের সমস্যা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ জানান, মালয়েশিয়া থেকে আসা এই মাদক ই-সিগারেটের সাথে মিশিয়ে বিক্রি করছিলো একটি চক্র। মূলহোতাসহ এই চক্রের চার সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই কারবার চালায়। শয়তানের নিশ্বাসের চেয়েও ভয়ংকর এই নতুন মাদক এমডিএমবি।

এমডিএমবি’র ভয়াবহতা বিবেচনায় একে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হবে বলেও জানায় অধিদপ্তর।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর