ছাব্বিশের বইমেলা চব্বিশ দিন, শুরু ২০ ফেব্রুয়ারি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

আগামী বছরে অমর একুশে বইমেলা আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে। ওই দিন বেলা ১১টায় এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। সেই হিসেবে আসছে বছরের বইমেলা চলবে চব্বিশ দিন।

বুধবার (১৭ মার্চ) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।

বাংলা একাডেমি জানায়, ওই সভায় উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

সভায় সভার সিদ্ধান্তে বইমেলার তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে গত দুই নভেম্বর বিকেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠক হয়। 

ওই বৈঠকের পরে জানানো হয়, আসছে বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর অমর একুশে বইমেলা শুরু হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই হিসেবে নির্বাচনের পরেই ছাব্বিশের বইমেলা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা এলো। 

একাত্তর/এসি
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিয়ে নিলেনবাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও প্রগতিশীল রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 
বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। 
অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহরে রঙ-তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর