২৫ ডিসেম্বর তিন কমিউটারের যাত্রা স্থগিত, ১০ রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা উপলক্ষে দলের নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় আসা-যাওয়ার সুবিধার জন্য আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। এ কারণে স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের ওই দিনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা স্থগিত থাকবে। বিশেষ ট্রেন চালানো এবং অতিরিক্ত কোচ যুক্ত করার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

আরও বলা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী-সমর্থকদের ঢাকায় যাতায়াতের জন্য বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে এ ব্যবস্থা নিয়েছে।

চাহিদা অনুযায়ী যেসব রুটে বিশেষ ট্রেন চলবে সেগুলো হলো:

  • যেসব রুটে স্পেশাল ট্রেন চলবে:
  • কক্সবাজার–ঢাকা–কক্সবাজার
  • জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর
  • টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল
  • ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার
  • জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর)
  • পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়
  • খুলনা–ঢাকা–খুলনা
  • চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর
  • রাজশাহী–ঢাকা–রাজশাহী
  • যশোর–ঢাকা–যশোর

এছাড়া নিয়মিত ট্রেনগুলোতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ ব্যবস্থার মাধ্যমে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে বলে অনুমান করা হচ্ছে।

তবে তিনটি ট্রেনের এক দিনের যাত্রা স্থগিত থাকায় সংশ্লিষ্ট রুটের সাধারণ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলপথ মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচে যাতায়াতকারী দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি-২০২৫ কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর