একইদিনে বসুন্ধরায় ভেজাল মদের কারখান, ওয়ারীতে আধুনিক ‘কুশ’ ল্যাবের সন্ধান

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ এএম

রাজধানী ঢাকায় ভেজাল মদের কারখানার সন্ধান পাওয়া গেছে। কারখানাটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভেজাল মদ জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদিকে ওয়ারীর একটি বাসায় পাওয়া গেছে গাঁজা সদৃশ মাদক কুশ উৎপাদনের ল্যাব। এসব কারবারে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। 

বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্লাটে অভিযান চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ কর্মকর্তাদের। আবাসিক ভবনটির বাথরুম থেকে শুরু করে বেডরুম, সর্বত্র মদ তৈরির বিশেষ সরঞ্জামাদি। 

এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৩২ লিটার কেমিক্যাল, ৭৯ বোতল মদ আর ১৬৬ ক্যান বিয়ার জব্দ করে। 

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) মো. বশির আহমেদ জানান, বিদেশি এসব বোতলে টিউনিং করে ভরা হতো ভেজাল মদ। পরে সেগুলো বাজারজাত করতো চক্রটি।

এদিকে গেল ৩ জানুয়ারি বিদেশগামী একটি পার্সেল থেকে জব্দ করা হয় ইয়াবা। পরে গ্রেপ্তার করা হয় পার্সেলটির প্রেরক নারীকে। তার দেয়া তথ্যে গেল রাতে ওয়ারীর একটি বাসায় অভিযান চালিয়ে সন্ধান পাওয়া যায় মাদক কুশ-এর ল্যাবের। সেখানে কুশের বীজ, উৎপাদন ও প্রক্রিয়ার সরঞ্জামাদি। গ্রেপ্তার করা হয় দুই জনকে। তবে কুশ ল্যাবের মূলহোতা তৌসিফ দেশের বাইরে পলাতক রয়েছেন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব ঘটনায় টঙ্গী পশ্চিম থানা ও ভাটারা থানায় মামলা দায়ের করেছে বলে জানান মো. বশির আহমেদ।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর