মিনিয়াপোলিসে এজেন্টের গুলিতে নারীর মৃত্যুতে শহরজুড়ে বিক্ষোভ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

বুধবার আমেরিকার মিনিয়াপোলিসের রাস্তায় মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তার গুলিতে এক আমেরিকান নারী নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং এ সময় স্থানীয় নেতারা হোয়াইট হাউসের ‘সন্ত্রাসবাদের’ দাবি প্রত্যাখ্যান করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

নিহত ওই নারীর নাম রেনি নিকোল গুড (৩৭) বলে স্থানীয় গণমাধ্যমে শনাক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, আইসিই এজেন্টরা তার গাড়িটি ঘিরে ধরলে তিনি গাড়ি চালিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছিলেন, আর তখনই তাকে খুব কাছ থেকে গুলি করা হয়।

কর্মকর্তাদের দাবি, তার গাড়িটি তাদের চলাচলে বাধা দিচ্ছিল। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, একজন মাস্ক পরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট একটি হোন্ডা এসইউভি লক্ষ্য করে তিনবার গুলি ছোড়েন। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে।

এই বীভৎস দৃশ্য দেখে সেখানে উপস্থিত সাধারণ মানুষ ফেডারেল অফিসারদের লক্ষ্য করে গালিগালাজ করতে শুরু করেন। পরে বিধ্বস্ত গাড়ির ভেতরে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্রুত দাবি করেছে, গুড এজেন্টদের হত্যার চেষ্টা করেছিলেন। তবে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এই দাবিকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন এবং আইসিই’কে তার শহর ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এই হত্যাকাণ্ডের পর মিনিয়াপোলিসের প্রচণ্ড শীতের মধ্যেও হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। তাদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল ‘মিনিয়াপোলিস থেকে আইসিই হঠাও’। স্থানীয় কর্মকর্তাদের আপত্তির পরও ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিতারণ অভিযানে আইসিই অগ্রণী ভূমিকা পালন করছে।

ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি গত গ্রীষ্মে বিদ্যমান ছয় হাজার এজেন্টের সাথে আরও দশ হাজার আইসিই এজেন্ট যুক্ত করার জন্য একটি আগ্রাসী নিয়োগ অভিযান শুরু করেছিল। এর ফলে মাঠপর্যায়ে নতুন অফিসারদের অপর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে সমালোচনা তৈরি হয়।

ডিএইচএস প্রধান ক্রিস্টি নোম বলেছেন, যে কোনো প্রাণহানিই দুঃখজনক, তবে তিনি এ ঘটনাকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন। তার দাবি, গুড সারাদিন আইসিই’র কাজে বাধা দিচ্ছিলেন এবং পরে তার গাড়িটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন।

বুধবার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের দক্ষিণ অংশে ইমিগ্রেশন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলার সময় এই ঘটনা ঘটে। ডিএইচএস সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে, ভুক্তভোগী নারী তাদের কর্মকর্তাদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়।

বীভৎস দৃশ্য

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ফেডারেল সরকারের এই ব্যাখ্যাকে প্রোপাগান্ডা বা অপপ্রচার বলে অভিহিত করেছেন এবং প্রতিজ্ঞা করেছেন,তার অঙ্গরাজ্য এই ঘটনার একটি সম্পূর্ণ, নিরপেক্ষ এবং দ্রুত তদন্ত নিশ্চিত করবে।

প্রত্যক্ষদর্শী ব্র্যান্ডন হিউইট 'এমএস নাও'-কে বলেন, আমি তিনটি গুলির শব্দ শুনেছি। অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়ার ভিডিও আমার কাছে আছে।

স্থানীয় স্টেশন 'ফক্স ৯'-এর সাথে কথা বলা আরেক প্রত্যক্ষদর্শী এক ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, গাড়ির ভেতরে থাকা অন্য যাত্রীটি যখন বের হয়ে আসেন, তখন তিনি রক্তে ভেজা ছিলেন। তিনি আরও জানান, একজন চিকিৎসক নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে গুডের কাছে পৌঁছানোর চেষ্টা করলেও কর্মকর্তারা তাকে যেতে দেননি।

আইসিই-বিরোধী বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে। প্রশাসন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে তারা লক্ষ লক্ষ নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার ও দেশান্তর করবে। 
অন্যদিকে ডিএইচএস এই সহিংসতাকে আমাদের কর্মকর্তাদের ওপর ক্রমাগত আক্রমণ এবং তাদের দানব হিসেবে চিত্রিত করার সরাসরি পরিণতি হিসেবে বর্ণনা করেছে।

ক্রিস্টি নোম জানান, যে অফিসারটি গুলি চালিয়েছেন তাকে এর আগে গত জুন মাসে এক আইসিই-বিরোধী বিক্ষোভকারী গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে রাস্তায় টেনে নিয়ে গিয়েছিল।

নিহত গুডের মা ডোনা গ্যাঙ্গার মিনেসোটা স্টার ট্রিবিউনকে বলেন, তার মেয়ে সম্ভবত প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। তিনি আরও যোগ করেন, তার মেয়ে আইসিই কর্মকর্তাদের চ্যালেঞ্জ করার মতো কোনো কাজের সাথে জড়িত ছিলেন না।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসন রোধ এবং নথিপত্রহীনদের বহিষ্কার করাকে অগ্রাধিকার দিয়েছেন। এজন্য তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং ভিসা পাওয়ার শর্তাবলীও কঠোর করেছেন। সমালোচকদের মতে, ট্রাম্পের অধীনে আইসিই একটি আধাসামরিক বাহিনীতে পরিণত হয়েছে এবং তাদের ওপর রেকর্ড সংখ্যক অভিবাসী বিতারণের দায়িত্ব দেওয়া হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, মিনিয়াপোলিসে অভিবাসন অভিযানের জন্য প্রায় ২,০০০ কর্মকর্তা অবস্থান করছেন। এর আগে গত সেপ্টেম্বরে শিকাগোতেও একজন ইমিগ্রেশন অফিসার এক অভিবাসীকে গুলি করে হত্যা করেছিলেন, যখন তিনি গাড়ি দিয়ে কর্মকর্তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে।

এআরএস
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ইরানি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতা ও প্রভাবের মুখে টিকতে না পেরে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে সীমান্ত...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আমেরিকান সামরিক সক্ষমতার ওপর আবার বড় ধরনের আঘাত হানল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এক সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর