শকুনের দল একাত্তরে স্বাধীনতা মানেনি, এখনও পারছেনা: মির্জা আব্বাস

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম

বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানো একটি দল দলকে ‘শকুনের দল’ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, তারা একাত্তরে এই দেশের স্বাধীনতা মেনে নেয়নি, এখনও মেনে নিতে পারছেনা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোতালেব প্লাজা দোকান ও ফ্লাট মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। 

এসময় সবাইকে সময়মতো ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, একটি চক্র ভোট ব্যাহত করার চেষ্টা করছে। সকাল-সন্ধ্যা তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

ভোটে কারচুপির আশঙ্কা করে মির্জা আব্বাসের অভিযোগ, জামায়াত এবং তাদের বাচ্চারা এখন ক্ষমতায়। নির্বাচনের ভাগ্য নিয়ন্ত্রণে প্রশাসনের প্রতিটি জায়গায় তাদের লোক, যারা বিএনপিকে যারা পছন্দ করে না। 

তার আরও অভিযোগ, প্রশাসন চাচ্ছে বিশেষ দলকে ক্ষমতায় নিতে। না পারলে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু ভোট দিয়ে ফল হাতে না আসা পর্যন্ত ভোট পাহাড়া দেবে বিএনপি কর্মীরা।

সম্প্রতি ‘স্বাধীনতার ঘোষণা’ নিয়ে এলডিপির নেতা অলি আহমদকে নিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের করা এক মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এটা আওয়ামী লীগও মানতে পারতো না। এখনও অনেকে পরছেনা।

মির্জা আব্বাসের অভিযোগ, ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে কিছু কিছু দল। আবার ইসলামের নাম ব্যবহার করেও ক্ষমতায় যেতে চায় কেউ কেউ। তারা প্রতিপক্ষকে আক্রমণ করতে অকথ্য ভাষায় কথা বলেন, এমনকি টুপি পরে আবার মিথ্যা বলেন।

নিজেদের লেবাসধারী না হলেও সাচ্ছা মুসলমান উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মিথ্য বলেনা, যা পারবে সেটাই বলে।

দেশের মানুষকে বোকা না ভেবে তিনি ওই দলটির প্রতি মানুষের সঙ্গে প্রতারণা না করার আহবান জানান। 

এদিকে দেশে ৩০০টি নির্বাচনী আসনের মধ্যে এখন আলোচিত ঢাকা-৮। সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিকমাধ্যম, সবখানেই চর্চা আসনটির।

এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, কারো পাতা ‘ফাঁদে’ পা দেবো না। মির্জা আব্বাস কোনো গণ্ডোগোলে নাই। নির্বাচনের আগে কোনো যুদ্ধে জড়াবোনা।

একাত্তর/এসি
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর