ভোট কারচুপির চেষ্টায় এনসিপি-জামায়াত, অভিযোগ মির্জা আব্বাসের

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ পিএম

ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করে এনসিপি- জামায়াত কারচুপির করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় শাহজাহানপুরের নিজ বাসভবন এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

এসময় মির্জা আব্বাস বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকেই ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপির উদ্দেশে জামায়াত ও এনসিপির কর্মীরা প্রবেশ করছে। বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপি কর্মীদের হাতে ধরা পড়েছে বলেও জানান তিনি। 

এছাড়া রাজধানীর বিভিন্ন বাসা বাড়ি ও ছাত্রাবাসে জামাত শিবিরে সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে বলে মন্তব্য করেছে তিনি। এ বিষয়ে প্রশাসনকে দ্রুত ও ব্যবস্থা নেওয়ার ও তাগিদ দেন তিনি। 

একাত্তর/এসি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে খালাস দিয়েছে আদালত।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর