এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা ও জুবাইদা রহমান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ পিএম

রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও স্ত্রী ডা. জুবাইদা রহমান।

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে তারা আজকের ইফতার মাহফিলে যোগ দেন।

এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

মাহফিলে জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন।

এছাড়া ইফতার মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন জাইমা ও জুবাইদা রহমান।

ইফতারের আগে সবাই মিলে দোয়া ও মোনাজাত করেন এবং পরে একসঙ্গে ইফতার করেন তারা।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা, সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। 
বাংলাদেশের মানুষকে তাদের মোট স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ নিজেদের পকেট থেকে দিতে হয়, যার ফলে অসুস্থতা এ দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন...
দেশে আরও বেশি শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) প্রতিষ্ঠা করা গেলে নারীর কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যে পৌঁছানো সহজ হবে বলে জানিয়েছেন জিয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা....
‘ওয়ান রান, ওয়ান গোল অ্যান্ড ওয়ান ওয়ার্ল্ড’- এই বৈশ্বিক স্লোগানকে সামনে রেখে রাজধানীর দৃষ্টিনন্দন হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’।...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর