বিগত সরকারের ঋণের কারণেই লোডশেডিং: জ্বালানি মন্ত্রী

আপডেট : ০২ মে ২০২৬, ০৭:৫৭ পিএম

দেশে চলমান লোডশেডিংয়ের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলোর অপরিকল্পিত ঋণকে দায়ি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, প্রকল্পগুলো থেকে এখনও উৎপাদন শুরু না হলেও নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে, যার বড়ো প্রভাব পড়ছে বিদ্যুৎ সরবরাহে। 

শনিবার (২ মে) সন্ধ্যায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত ‘সিরাজগঞ্জ জেলার উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জ্বালানি মন্ত্রী জানান, প্রতিদিন অফিস খোলার সঙ্গে সঙ্গেই পাওনাদারদের পক্ষ থেকে বকেয়া পরিশোধের ব্যাপক চাপ তৈরি হয়। তিনি বলেন, বিগত সরকারের নেওয়া ঋণের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। নির্ধারিত ঋণের অর্থ সময়মতো পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সরবরাহ বন্ধ করে দেয়, যার ফলে সাধারণ মানুষকে লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা নিয়েছিলেন, তখন দেশ ছিলো ‘তলাবিহীন ঝুড়ি’। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও ঠিক একইভাবে একটি ধ্বংসপ্রায় এবং ঋণে জর্জরিত দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এই সংকটময় অবস্থা থেকে দেশকে বের করে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে তিনি জানান।

সিরাজগঞ্জ জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার সার্বিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়। মন্ত্রী তার বক্তব্যে সিরাজগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলার সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা সিরাজগঞ্জ জেলার শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সমস্যা সমাধানে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। জবাবে মন্ত্রী পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

একাত্তর/এসি
প্রায় দু’বছর পর দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি সাংবাদিকদের বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এই অর্জন ধরে রাখতে হবে।
দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর