জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতা টুকুর শ্রদ্ধা

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৩০ পিএম

প্রায় দু’বছর পর দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার দুপুরে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সাংবাদিকদের বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এই অর্জন ধরে রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে বলেও আশা করেন তিনি।

পৌনে দু’বছর পর দেশের মাটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশে ফিরেই দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এই বিএনপি নেতা। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে তিনি শ্রদ্ধা জানান।

অসুস্থতার জন্য দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। দীর্ঘ বিরতির পর তাকে বরন করে নিতে শেরে-বাংলা নগরে নেতাকর্মীদের ঢল। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, শামসুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরসহ প্রায় হাজার দু’য়েক নেতাকর্মী।

এর আগে রোববার দুপুর ২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর মধ্য দিয়ে পৌনে দুই বছর পর দেশে ফিরলেন এ বিএনপি নেতা।

এ সময় গণমাধ্যমকে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, স্বৈরাচার মুক্ত দেশে নিশ্বাস নিতে পেরে একাত্তরের বিজয়ের মতো অনুভূতি হচ্ছে। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে টুকু বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছে বিএনপি। পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চান তারা।

গেলো বছরের মে মাসে দুদকের করা দুর্নীতির মামলায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের সাজা হয়। যদিও এর আগেই চিকিৎসার জন্য দেশ ছেড়েছিলে বিএনপির এই নীতিনির্ধারক। 

এআরএস
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর