পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

আপডেট : ০৪ মে ২০২৬, ১২:২৯ পিএম

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। বৈঠকে তারা দুই দেশের মধ্যকার বর্তমান উন্নয়ন কর্মকাণ্ডগুলো পর্যালোচনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা মনে করেন, দুই দেশের নতুন সক্ষমতা ও নতুন আকাঙ্ক্ষা এই সম্পর্ককে আরও জোরদার করবে।

বিদায়ী সাক্ষাতে প্রণয় ভার্মা পুনর্ব্যক্ত করেন যে, ভারত বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক স্বার্থ ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে জনকল্যাণমুখী সব ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করতে ভারত আগ্রহী বলে তিনি জানান।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রণয় ভার্মার অবদানের কথা স্মরণ করেন এবং তাকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি বিদায়ী হাইকমিশনারের পরবর্তী কর্মজীবনের সাফল্য কামনা করেন।

খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/এসি
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
ভালো কাজের প্রলোভনে পড়ে বর্তমানে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ও বিভিন্ন ক্যাম্পে প্রায় এক হাজার বাংলাদেশি তরুণ-যুবক আটকে আছেন। প্রতিনিয়ত সেখান থেকে তারা পাঠাচ্ছেন বাঁচার আকুতি। এ অবস্থায় রোববার (৭ জুন)...
ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমাদের সম্পর্কটি তাৎপর্যপূর্ণ পারস্পরিক নির্ভরশীলতা ও আন্তঃসংযোগের। 
বাংলাদেশ ও ভারতের মধ্যে উড়োজাহাজ চলাচল আরও সহজ করতে এবং এভিয়েশন খাতের সামগ্রিক উন্নয়নে দুই দেশ একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর