মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২৬, ০১:৪৮ পিএম

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিবকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন। ৭২ ঘণ্টার মধ্যে কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ।

মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে রাতে ও বুধবার ভোরের (২৭ মে) দিকে ওই শিশুদের মৃত্যু হয়। 

ঘটনাস্থল থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, পোস্ট অপারেটিভ রুমে ছয়টি শিশুর অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে আমরা এসেছি। এসব শিশুর বয়স এক থেকে দুই দিন।

ভুক্তভোগী কয়েকজনের অভিযোগ- নবজাতক ওয়ার্ডে ‘ এসির গ্যাস লিকেজ থেকে’ ছয় শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে এসি বিস্ফোরণের কথাও বলা হচ্ছে।

তবে উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এসি বিস্ফোরণের কোনো ঘটনা বা আলামত পাওয়া যায়নি।

ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, রাতে হাসপাতালের ওই পোস্ট অপারেটিভ রুমে ১১ জন মা এবং ছয়টি শিশু ছিলো।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, হাসপাতালে কথা বলে আমরা যেটুকু জেনেছি, রাত দুইটার দিকে কয়েকজন মা অস্বস্তি বোধ করতে থাকেন। তাদের শ্বাসকষ্টের মতো হচ্ছিলো। রাত চারটার দিকে কোনো কারণে এসি বন্ধ ছিলো। পরে ভোর ছয়টার দিকে প্রথমে একটি শিশু মারা যায়। এরপর একে একে বাকি পাঁচটি শিশুর মৃত্যু হয়।

কীভাবে এবং কী কারণে শিশুগুলোর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

একাত্তর/এসি
হাসপাতালে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে দাবি করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মো. মহিউদ্দিন। একই হাসপাতাল টিকিয়ে রাখতে সরকারের পেছনে...
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। সম্প্রতি হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। 
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত...
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয়টি নবজাতক শিশুর মৃত্যুর কারণ হিসেবে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেনের তীব্র স্বল্পতা ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়া এবং নার্স ও চিকিৎসকদের চরম...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর