ঢাকার দুই সিটিতে জোরকদমে বর্জ্য অপসারণ, মাঠে ২৯ হাজার কর্মী

আপডেট : ২৮ মে ২০২৬, ০৬:৩৪ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে জোরকদমে চলছে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। নির্ধারিত সময়ের মধ্যে পুরো নগরী পরিষ্কার রাখতে মাঠপর্যায়ে কাজ করছেন দুই সিটি করপোরেশনের হাজারো পরিচ্ছন্নতাকর্মী।

দুই সিটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন দুপুরের পর থেকেই বর্জ্য সংগ্রহের মূল কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ঢাকাবাসীকে দুর্গন্ধ ও বর্জ্যমুক্ত শহর উপহার দিতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ জানায়, মাত্র আট ঘণ্টার মধ্যেই ঈদের প্রথম দিনের কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

ডিএসসিসি এলাকায় প্রথম দিনে প্রায় ১৬ হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল পরিমাণ বর্জ্য দ্রুততম সময়ে সরিয়ে নিতে দক্ষিণ সিটির প্রায় সাড়ে ১৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী একযোগে মাঠে কাজ করছেন।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ জানায়, তারা ১২ ঘণ্টার মধ্যেই পুরো উত্তর ঢাকা পরিষ্কার করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।

ডিএনসিসির দেওয়া সর্বশেষ তথ্যমতে, বিকেল চারটা পর্যন্ত এক হাজার ৫২টি ট্রিপের মাধ্যমে প্রায় চার হাজার ৬০০ টন বর্জ্য ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। উত্তর সিটিকে বর্জ্যমুক্ত করার এই বিশাল যজ্ঞে প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং ৭৫২টি বিভিন্ন ধরনের যানবাহন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দুই সিটির পক্ষ থেকেই নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য রাখা এবং দ্রুত বর্জ্য সরাতে পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করার আহবান জানানো হয়েছে।

একাত্তর/এসি
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীজুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুই সিটির প্রশাসকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নগরের...
ঈদুল আযহার দ্বিতীয় দিনে একই সঙ্গে চলছে কোরবানি ও বর্জ্য অপসারণের কাজ।
রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকাগুলোতে চলছে দ্বিতীয় দিনের কোরবানি ও বর্জ্য অপসারণ। ঈদের প্রথম দিন সকাল সকালই বর্জ্য সরিয়ে নিলেও দ্বিতীয় দিনে কিছুটা গতি কমেছে দক্ষিণ সিটির এলাকাভিত্তিক...
উত্তরের ৫৪টি ওয়ার্ডের অধিকাংশ জায়গার বর্জ্য অপসারণ সম্ভব হলেও কিছু কিছু জায়গায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন না থাকায় রাস্তা ওপরই ডাম্পিং করা হচ্ছে সব ময়লা। ফলে ভোগান্তি বেড়েছে ওই এলাকার মানুষদের।
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর