শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নৌবাহিনী প্রধান

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পরে নৌ সদর দপ্তরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (২৪ জুলাই) সকালে তিনি প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে যান। সেখানে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 

পরে রাজধানীর বনানীতে নৌ সদর দপ্তরে পৌঁছালে সুসজ্জিত নৌবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। 

এ সময় নৌবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে স্বাগত জানান। এরপর তিনি নৌ সদর দপ্তরের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে গত বৃহস্পতিবার তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

আরবিএস
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৫’ এর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ক্লাব কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ মারা গেছেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর