বাগেরহাটে ফসলের মাঠ যেন ‘জলে কুমির, ডাঙায় বাঘ’

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অতিবৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার ফলে কয়েক দিন ধরে পানিতে ডুবে থাকা কাচা-পাকা আমন ধানে পচন ধরেছে। এর মধ্যেই বৃষ্টির পর চড়া রোদ ওঠায় শুকিয়ে মারা যাচ্ছে শীতকালীন সবজির চারা—ফলে উভয় সঙ্কটে পড়েছেন জেলার চাষী। 

কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, জেলায় প্রায় ৪৩৭ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে ৫০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অতিবৃষ্টি হয়। এতে জেলার ৯টি উপজেলার বিভিন্ন ফসলি জমি ও নিচু এলাকায় পানি জমে যায় এবং অনেক জায়গায় রোপা আমন ধান জমিতে হেলে পড়ে।

সরেজমিন, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর, খলসি, কোমরপুর ও বাদোখালীসহ বিভিন্ন গ্রামের মাঠে দেখা গেছে, এখনো অনেক জমিতে কাঁচা-পাকা আমন ধান পানিতে ডুবে আছে। কৃষক পানিতে নেমে ধানগাছ তোলার চেষ্টা করছেন। জমে থাকা পানিতে পাকা ধান ডুবে থাকায় ধানে পচন ধরার পাশাপাশি অধিক পরিমাণ চিটা হওয়ার আশঙ্কা করছেন তারা। কৃষি বিভাগের তথ্যমতে, জেলার মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় রোপা আমন ধানের ক্ষতি তুলনামূলক বেশি হয়েছে।

অপরদিকে, বৃষ্টির জলে সবজির চারায় পচন ধরার পর এখন রোদ ওঠায় পাতাকপি, লালশাক, পালংশাক, খেসারি ডাল ও সরিষাসহ শীতকালীন বিভিন্ন ফসলের চারা শুকিয়ে মরে যাচ্ছে। কোনো কোনো এলাকার কৃষক নষ্ট হয়ে যাওয়া চারা তুলে ফেলে নতুন করে চারা রোপণের চেষ্টা করছেন। সদর উপজেলা ও মোড়েলগঞ্জ-শরণখোলার একাধিক কৃষক জানান, পানিতে সবজি নষ্ট হওয়ার পাশাপাশি তলিয়ে থাকা পাকা ধান কীভাবে ঘরে তুলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

কৃষি বিভাগ জানায়, তিন দিনের অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় মোট ৪৩৬ দশমিক ৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫০ হেক্টর জমির রোপা আমন ধান, বোরো ধানের বীজতলা ও রবি সবজিসহ বিভিন্ন ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে জেলায় মোট তিন হাজার ৮৯৬ জন কৃষকের ১০৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বাগেরহাট সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত দেবনাথ ও মো. হাবিবুল্লাহ জানান, ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠপর্যায়ে কাজ করছেন তারা।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত ফসল ও কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্ভুক্ত করা হবে।

একাত্তর/এসি
বাগেরহাটের সুন্দরবনের দুবলার চরে সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব। 
বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এতে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ৯ হাজার ১১১ জন পুণ্যার্থী দুবলার চরে পৌঁছেছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অতিবৃষ্টিতে বাগেরহাটে ৪৩৬ দশমিক ৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫০ হেক্টর জমির ধান ও সবজিসহ বিভিন্ন ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৈরী আবহাওয়া ও লাগাতার বৃষ্টিপাতের কারণে সুন্দরবনের দুবলার চরে জেলেদের মাছ আহরণ এবং শুকানোর কাজ বন্ধ রয়েছে। রোদে মাছ শুকাতে না পারায় পচন ধরেছে;...
অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই হামলার মাধ্যমে হ্যাকাররা সংস্থাটির কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের নাগাল পেয়েছে।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের...
এই পবিত্র ভূখণ্ডের ইসলামী ঐতিহ্যের কারণে ফিলিস্তিনের রয়েছে অসামান্য গুরুত্ব। সাংস্কৃতিক ইতিহাস থেকে শুরু করে ধর্মীয় তাৎপর্য- সব দিক থেকেই ফিলিস্তিন বিশ্বজুড়ে মুসলমানদের কাছে সবচেয়ে প্রভাবশালী ও...
আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে খুললো মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে কাজের সুযোগ পেয়েছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর