শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে ভারতকে কড়া জবাব চিফ প্রসিকিউটরের

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভারত কীভাবে ‘পুনর্বিচার’ বা ‘ডিনেবো ট্রায়াল’ চায়, সেই প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ভারতের এমন প্রস্তাবকে সরাসরি ‘উদ্ভট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে তিনি সোজা জানিয়ে দিয়েছেন, প্রচলিত আইনে একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই।

রোববার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কড়া মন্তব্য করেন।

আইনি ব্যাখ্যা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, একবার বিচার হয়ে যাওয়ার পর পুনরায় বিচার করাকে আইনের ভাষায় ‘ডিনেবো ট্রায়াল’ বলা হয়। একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বিচারব্যবস্থায় এই ডিনেবো ট্রায়ালের বিধান ছিল। তবে ভারত নিজেই তাদের বিচারব্যবস্থা থেকে এই বিধান বাতিল করে দিয়েছে; একইভাবে বাংলাদেশেও এটি রহিত করা হয়েছে এবং পাকিস্তানেও এর অস্তিত্ব নেই।

পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে আমিনুল ইসলাম বলেন, যে দেশে তারা নিজেরাই এই চর্চা করে না, তারা আরেকটি স্বাধীন দেশকে ডিনেবো ট্রায়ালের পরামর্শ দেয় কীভাবে? আমাদের এখানে পুনর্বিচারের কোনো পদ্ধতি নেই, তবে আপিলের বিধান রয়েছে।

ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, ভারত সরকার শুরু থেকেই এই মামলার বিচার কার্যক্রম সম্পর্কে অবগত ছিল এবং তাদের আশ্রয়েই মামলার আসামি অবস্থান করছেন। বিচার চলাকালীন কেন ভারত তাদের এই ‘অতিথি’কে বাংলাদেশে ফিরে গিয়ে বিচার মোকাবিলা করার কিংবা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার পরামর্শ দেয়নি- এমন প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর।

তাঁর ভাষায়, তখন কোনো পরামর্শ না দিয়ে বিচার ও আপিলের নির্ধারিত সময় পার করার পর এখন এসে পুনর্বিচারের পরামর্শ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক।

শেখ হাসিনার আপিল করার সুযোগ প্রসঙ্গে আমিনুল ইসলাম স্পষ্ট করে বলেন, আপিলের সুযোগ সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটর, কারও দেওয়ার এখতিয়ার নেই, এটি সম্পূর্ণ আইনের বিষয়। মজার বিষয় হলো, ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করেছিল আওয়ামী লীগ সরকারই এবং ২০১০ সালে তারাই এই আইনের অধীনে বিচারপ্রক্রিয়ার বিধিমালা তৈরি করে।

২০২৪ সালের আগ পর্যন্ত এই আইন ও বিধিমালা অনুসরণ করেই ট্রাইব্যুনালের সব কার্যক্রম চলেছে। বর্তমান সরকার সেই আপিলের বিধানে কোনো পরিবর্তন আনেনি। ফলে বিদ্যমান আইনে যা আছে, ঠিক সেই অনুযায়ীই বিচার ও পরবর্তী আইনি প্রক্রিয়া কার্যকর হবে।

 

একাত্তর/এআরএস
পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের তরফ থেকে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার...
ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে সহিংসতা উসকে দেওয়া বা জনগণকে হুমকি দেওয়ার সুযোগ বন্ধ করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি কূটনীতিক, বিশ্লেষক ও ওয়াশিংটনের সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল...
ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরকে...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা খতিয়ে...
রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে ভোরের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিভে গেল ১৯ বছর বয়সী এক তরুণের তাজা প্রাণ। নিহত ওই তরুণের নাম শাহরিয়ার রহমান শুভ্র। রোববার ভোররাতে কলোনির পশ্চিম পাড়ায়...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। মাত্র ৭ রানে ২ উইকেট হারানোর পর ২২ রানে ৩ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে স্বাগতিকেরা। তবে তানজিদ হাসান ও তাওহিদ...
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ মেটাতে বাহরাইনের ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইরান বলে অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের সর্বশেষ হামলার পর একে ইরানের আগ্রাসনের পুনরাবৃত্তি বলে নিন্দা জানিয়েছে...
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের ষড়যন্ত্র এবং স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর