এনভিডিয়ার চিপ পাচার সন্দেহে ৮ মাস আটকে ছিল অ্যালিসের পাসপোর্ট

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ চীনে পৌঁছানোর অভিযোগ ঘিরে তদন্তে নতুন করে আলোচনায় সিঙ্গাপুরের সাবেক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের প্রধান নির্বাহী অ্যালিস হুয়াং। এ ঘটনায় তদন্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছে সিঙ্গাপুর।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুনে অ্যালিস হুয়াংয়ের পাসপোর্ট জব্দ করে সিঙ্গাপুরের পুলিশ। আট মাস তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা ছিল। তদন্তকারীদের সন্দেহ, মেগাস্পিড যুক্তরাষ্ট্রের সুপারমাইক্রোর সঙ্গে মিলে এনভিডিয়ার উন্নত চিপযুক্ত সার্ভার চীনে পাঠানোর সঙ্গে জড়িত থাকতে পারে।

সার্ভারগুলো মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার ও ক্লাউড প্রযুক্তিতে ব্যবহৃত হয়। ফলে চীনে এসব প্রযুক্তি পৌঁছানোর বিষয়টি যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

তদন্তে সহযোগিতা চেয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআইয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে সিঙ্গাপুর। কিন্তু ওয়াশিংটন থেকে পর্যাপ্ত তথ্য ও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

অ্যালিসের বিরুদ্ধে অপরাধ প্রমাণের মতো পর্যাপ্ত তথ্য পায়নি সিঙ্গাপুরের পুলিশ। তবে তদন্তে নিজের ভূমিকা কমিয়ে দেখাতে ভুল তথ্য দেওয়ার অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে সতর্ক করা হয় এবং দেশটিতে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

একাত্তর/এফআর
বিদেশগামী যাত্রীদের কাছ থেকে পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৈদেশিক বাণিজ্যের আড়ালে গেলো ছয় বছরে পাচার হয়েছে ৫০ বিলিয়ন ডলার। জিডিপির ৩২ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে হওয়ায় এই অর্থ উদ্ধারও সম্ভব নয়। সোমবার, ডিজিটাল কারেন্সির অর্থনীতি নিয়ে এক আলোচনায় বক্তারা আরো...
বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে ১০টি দেশের সঙ্গে চুক্তি করতে চেয়েছে মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন ঠেকাতে গঠিত সরকারের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট...
অবৈধভাবে দেশে স্বর্ণ চোরাচালানের মাধ্যমে প্রতিবছর প্রায় ৭৩ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।শনিবার (১৩ আগস্ট)...
গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সমুন্নত রাখা এবং দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার...
আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের নাগালের মধ্যে ফলমূলের দাম ধরে রাখতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। বহুল ব্যবহৃত ইফতারি ও পুষ্টিকর ফল খেজুর, মাল্টা ও আপেলের বাজারমূল্য সম্পূর্ণ সহনীয় রাখতে এসব...
রাজধানীর বনানীর কড়াইল বস্তি এলাকার সার্বিক কাঠামোগত উন্নয়ন কার্যক্রম খুব দ্রুতই শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আবদুর রহমান সানি। রোববার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল...
রাজধানীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান চলার সময় দেখা গেলো এক ভিন্ন রকম নাটকীয়তা। রোববারের এই অভিযানে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর