তানজিদের ফিফটিতে বিপর্যয় সামলে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। মাত্র ৭ রানে ২ উইকেট হারানোর পর ২২ রানে ৩ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে স্বাগতিকেরা। তবে তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়ের ব্যাটে সেই বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে দল। তানজিদের ফিফটির পর মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ।

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটে ৯১ রান। তানজিদ ৫১ এবং হৃদয় ২৩ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে দুজনের জুটিতে এসেছে ৬৯ রান।

শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি বাংলাদেশের। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই আউট হন অভিষিক্ত মাহফিজুল ইসলাম। কাগিসো রাবাদার বলে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ওপেনার। এরপর ৩.১ ওভারে রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল হকও। ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর তানজিদ ও নাজমুল হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল। দুজনের ব্যাটে কয়েকটি দৃষ্টিনন্দন শটও দেখা যায়। তবে দলীয় ২২ রানে নাজমুলকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন রাবাদা। ফুল লেন্থের বল ভেতরে ঢুকে যাওয়ায় ড্রাইভ করতে গিয়ে স্টাম্প হারান নাজমুল।

এরপর উইকেটে এসে তানজিদের সঙ্গে জুটি গড়েন তাওহিদ হৃদয়। দুজনের ব্যাটে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই জুটিতে একপর্যায়ে ৬৯ রান যোগ হয়।

এই সময়ে অবশ্য দুবার জীবন পেয়েছেন তানজিদ ও হৃদয়। মার্কো ইয়ানসেনের বলে তানজিদের ব্যাটে লেগে ওঠা ক্যাচ পয়েন্টে ধরতে পারেননি অ্যাকারম্যান। পরের ওভারে ওয়িয়েন মুল্ডারের বলে তৃতীয় স্লিপে ক্যাচ হওয়ার হাত থেকে বেঁচে যান হৃদয়।

তবে সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় টেস্ট ফিফটি তুলে নেন তানজিদ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে একটি সেঞ্চুরিও করেছিলেন তিনি। মাঝের পাঁচ ইনিংসে ভালো করতে না পারলেও আজ আবার রানে ফিরলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

একাত্তর/কেআই
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। কাগিসো রাবাদার বোলিং তোপে ২২ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। বাংলাদেশের তিনটি উইকেটই তুলে নিয়েছেন এই দক্ষিণ...
টেস্ট অভিষেকেই রূপকথা লিখলেন তরুণ পাকিস্তানি বোলার সাকিব! শ্রীলঙ্কার পাহাড়সম স্কোরের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে একাই লঙ্কান ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন এই তরুণ তুর্কি। এক ইনিংসে ৭ উইকেট শিকার করে টেস্ট...
সিলেট টেস্টের শেষ দিনে উত্তেজনার শেষ ছিলো না। তবে শেষ পর্যন্ত প্রকৃতির বাধায় ও আলোর স্বল্পতায় নিষ্প্রভ ড্রয়ে শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি। শেষ দিনে তৌহিদ হৃদয়ের দুর্দান্ত...
সিলেট টেস্টে ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে খেলা সমাপ্তির ঘোষণা দেওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের অবস্থান বেশ শক্ত। কাভেম...
রাজধানীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান চলার সময় দেখা গেলো এক ভিন্ন রকম নাটকীয়তা। রোববারের এই অভিযানে...
রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে ভোরের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিভে গেল ১৯ বছর বয়সী এক তরুণের তাজা প্রাণ। নিহত ওই তরুণের নাম শাহরিয়ার রহমান শুভ্র। রোববার ভোররাতে কলোনির পশ্চিম পাড়ায়...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভারত কীভাবে ‘পুনর্বিচার’ বা ‘ডিনেবো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর