ছিনতাইকারীর কোপে জখম আদাবর থানার ওসি ও এএসআই

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম

রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত অপরাধীদের ধরতে গিয়ে মলার শিকার হয়েছে পুলিশ। ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালানোর সময় তাদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন আদাবর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে এবং স্পটে এখনও পুলিশ অবস্থান করছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে আদাবর এলাকায় এক দোকানে ঢুকে চাপাতি ঠেকিয়ে আকস্মিক ছিনতাইয়ের ঘটনা ঘটায় একটি চক্র। ঘটনাটি জানার পরপরই অপরাধীদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের একটি আস্তানায় হানা দেয় আদাবর থানা-পুলিশের একটি দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে ও কোপে জখম হন ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল ঘিরে ফেলে এক গুলিবিদ্ধসহ মোট চার ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আদাবর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম বলেন, অপরাধীদের ধরতে এখনও ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে এবং পুরো আস্তানা জুড়ে তল্লাশি অভিযান চলমান আছে। 

একাত্তর/এসি
ঢাকায় ছিনতাইকারীর গুলিতে এক মুদি দোকানি আহত হয়েছেন। এসময় তার কাছে থাকা ১৭ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে ওই মুদি দোকানি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন।
রাজধানীর মোহাম্মদপুরে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে পিটুনিতে আহত হলে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়...
ছিনতাইকারীদের দেখে চিৎকার করায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে। ঘটনাটি ঘটেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায়।
ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই হলেও, এর স্থায়িত্ব এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে গভীর সংশয়...
কাতার বিশ্বকাপের সেই অবিস্মরণীয় মহাকাব্যের পর ভোর সাতটায় আবারও বিশ্বমঞ্চে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে জে-গ্রুপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়ে...
ফিফা বিশ্বকাপে সোমবার রাতে এইচ-গ্রুপের উদ্বোধনী ম্যাচেই ফুটবল ইতিহাস দেখল শতাব্দীর অন্যতম বড় ও ঝাঁঝালো এক অঘটন। ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এবং টুর্নামেন্টের অন্যতম হট-ফেভারিট ইউরোপীয়...
বিশ্বমঞ্চে বুধবার জে-গ্রুপের দ্বিতীয় ম্যাচে এক নতুন রূপকথার জন্ম হতে যাচ্ছে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইউরোপের চিতা ‘অস্ট্রিয়া’ এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর