অপরাধের মূল কারণ খোঁজের তাগিদ, নজর মানসিক স্বাস্থ্যে: ডা. জাহিদ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম

মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং সামাজিক সমস্যা নিরসনে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সমাজে ঘটে যাওয়া ঘৃণ্য অপরাধগুলোর আসল কারণ খুঁজে বের করতে না পারলে শুধু কঠোর আইন প্রণয়ন বা কারাগার তৈরি করে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।   

রোববার (১১ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিষয়ক এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লার সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার উদাহরণ টেনে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, কুমিল্লায় তিন দিন আগে ঘটে যাওয়া ঘটনা দেখলেই বুঝা যায় আমাদের মানসিকতায় কতোটা পরিবর্তন প্রয়োজন। পরপর দুটি ঘটনা ঘটে গেলো, যা দেখে আমাদের মন-মানসিকতা কতোটা বিকৃত হয়ে গেছে তা স্পষ্টভাবে বোঝা যায়।

তিনি আরও বলেন, এক-দুটি ঘটনার বিচারিক দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হলেও সামগ্রিকভাবে অপরাধ দমনে মানুষের সামাজিক ও মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের প্রতি সবাইকে মানসিকভাবে সতর্ক থাকার আহবান জানান তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। তিনি তার বক্তব্যে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন। 

ডা. মুহিত বলেন, প্রধানমন্ত্রী কেবল শারীরিক সুস্থতা নয়, মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। সমাজে সুস্থ ও ইতিবাচক ভূমিকা রাখার জন্য জনগণের মাঝে মানসিক স্বাস্থ্য সচেতনতা ছড়ানো এখন সময়ের দাবি।   

সরকারি উদ্যোগে মানসিক স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গবেষণায় দেখা গেছে বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ নানাভাবে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তবে এ খাতে সরকারি পর্যায়ে কাজের সুযোগ এখনও সীমিত। সীমাবদ্ধ বাজেটের মধ্যেই সরকারি উদ্যোগে মানসিক চিকিৎসায় বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে এবং দ্রুতই এ সংক্রান্ত প্রশিক্ষিত জনবল বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সেমিনারে বিভিন্ন বিশেষজ্ঞ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আন্দোলনের রূপকার এবং ককরোচ জনতা পার্টির (সিজিপি)  প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রোববার রাজ্যসভার সংসদ সদস্য তথা প্রবীণ আইনজীবী কপিল সিব্বালের বাসভবন ত্যাগ করে...
দিল্লিতে ভোটের হিড়িক আর ক্ষমতার লড়াইয়ের মাঝে এখন সবচেয়ে চটকদার নাম ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজিপি! প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় ‘১৩ কোটি ভোট হাওয়া’ করার অভিযোগে যে...
দিল্লিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়েছে দেশের শীর্ষ আদালত।...
পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর