সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সড়কে চিকিৎসকরা

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০২:৩৯ পিএম

দেশে সম্প্রতি ঘটে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, পূজা মণ্ডপ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আগুন, হত্যা, লুটপাটের প্রতিবাদে সাম্প্রদায়িক সহিংসতাকারীদের সকল চক্রান্ত প্রতিরোধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনসহ (বিএমএ) চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। 

সারাদেশ থেকে পাঠানো একাত্তরের প্রতিনিধি/সংবাদদাতাদের প্রতিবেদন-

ঝিনাইদহ থেকে নিজস্ব প্রতিনিধি

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘর-বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঝিনাইদহে বিএমএ ও জেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে স্থানীয় শহরের হামদহ মনুমেন্ট ও পোস্ট অফিস মোড়ে পৃথক দুটি কর্মসূচি পালিত হয়েছে। 

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন  বিএমএ জেলা শাখার উদ্যোগে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে বিএমএ’র জেলা সভাপতি ডা. মুন্সী রেজা সেকেন্দারের সভাপতিত্বে বক্তব্য রাখনে, সাধারণ সম্পাদক রাশেদ আল মামুন, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর রশিদসহ অনেকে।

এ সময় স্বাস্থ্য বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি গোষ্ঠী দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। অসাম্প্রদায়িক এ দেশকে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের বিচারের দাবি জানাই। সেই সাথে সম্প্রতির সেতু বন্ধন বজায় রাখার আহবান জানান বক্তারা। 

অপরদিকে রোববার সকাল ১১টার দিকে শহরের হামদহ কালী মন্দির থেকে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় শত শত সনাতন ধর্মের মানুষ একত্রিত হয়ে মানববন্ধন পালন করেন। মিছিলে হামলায় জড়িত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মিছিলে নানা শ্লোগান দেন পূজা উদযাপন পরিষদের নেতা-কর্মীরা। 

image


সিরাজগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি

দেশে সম্প্রতি সাম্প্রদায়িক হামলার, হত্যা, লুটপাটের প্রতিবাদে ‘হিংসা-বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ান’ শ্লোগানে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (সাচিব)। 

রোববার সকাল ১১টায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জহুরুল হক রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. জাহিদুল ইসলাম হিরা, ডা. আকরামুজ্জামান, ডা. নিত্যরঞ্জন পাল, ডা. আমিনুল ইসলামসহ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, এনটিএসসি, ম্যাটস ও  বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। 

বক্তারা সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ, হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ সকল ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বগুড়া থেকে নিজস্ব প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘর-বাড়িতে হামলা ভাঙচুর, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

image


হাসপাতালটির অধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, হাসপাতালটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মোহসিন, উপ পরিচালক ডা. মো ওয়াদুদ, মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায় নুরুজ্জামান সঞ্চয়, শজিমেকের উপাধ্যক্ষ সুশান্ত সরকার, বিএমএ বগুড়া শাখার সহ সভাপতি ডা. এন সি বাড়ই প্রমুখ।

image


এ সময় হাসপাতালটির প্রায় সকল চিকিৎসব সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একাত্তর/এসি

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে এক রোগীর স্বজন ডাক্তারকে 'আপু' ডাকায় অভিভাবকসহ ওই রোগীকে রুম থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। 
ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
রংপুরের গঙ্গাচড়ায় বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার ছুতোয় হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটের ঘটনায় এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর