ধর্ষণ মামলায় একজনের চল্লিশ বছরের কারাদণ্ড

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৪:১৪ পিএম

জয়পুরহাটের ক্ষেতলালে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে অপহরন ও ধর্ষণের চেষ্টায় মফিজুল ইসলাম নামে একজনকে ৪০ বছরের কারাদন্ড ও দেড় লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রুস্তম আলী মামলার রায় দেন। 

সাজা প্রাপ্ত আসামী হলেন, ক্ষেতলাল উপজেলার তেলাবদুল মুন্সি পাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

মামলার বিবরণে উল্লেখ আছে, ২০১৮ সালের ৯ আগষ্ট বিকেলে জয়পুরহাট শহরের নিউমার্কেট এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে অটো রিক্সা করে যাওয়ার সময় মফিজুল ইসলাম ছাত্রীটির বাবার পরিচিত বলে করিম নগর এলাকায় একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। 

এরপর পৌর এলাকার সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে সনাক্ত করে মফিদুল ইসলামকে আসামী করে গত ২০১৮ সালের ২৩ আগষ্ট থানায় মামলা করেন মেয়েটির পরিবার। 

 জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ কৌঁসুলি (পিপি) এ্যাড. ফিরোজা চৌধুরী রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

একাত্তর/ এনএ

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে দুই কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর