দশ হাজার একর জুড়ে পাওয়ার প্ল্যান্টের পরিকল্পনা

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০৮:৫৮ পিএম

ঢাকার দোহারে আমিরাবাদ চরে দশ হাজার একর জায়গায় পাওয়ার প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এ চরে পাওয়ার প্ল্যান্ট নির্মিত হলে পাওয়ার গ্রিডে সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা ১ (দোহার-নবাবগঞ্জ) সালমান এফ. রহমান।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে দোহারে পদ্মা নদীর বাম তীরে ২শ’ ১৭ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৬ কিলোমিটার সংরক্ষণ বাঁধ পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।

এসময় প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দোহারে সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন। গত সংসদ নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম দোহারের নদী ভাঙন সমস্যা সমাধানের। এজন্য প্রধানমন্ত্রীর কাছে প্রকল্প চাইলে তিনি প্রকল্পটির অনুমোদন দেন।

তিনি আরো বলেন, শুরুতে যে প্রকল্পটি নিয়েছিলাম সেটি বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। ফলে আবার নতুন করে গবেষণা করতে হয়। এর ফলে শুধু বাঁধ নয় প্রকল্পের সাথে ড্রেজিং ও সংযুক্ত করতে হয়েছে। ফলে প্রকল্পের ব্যয় বেড়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো দোহারের নদী সীমানা বাঁধের আওতায় আসবে। এতে দোহারের প্রতিটি এলাকা হবে নিরাপদ।

আরও পড়ুন: বাসায় চিকিৎসার ব্যবস্থা করেছি, আর কতো চান: প্রধানমন্ত্রী

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তানভীর হক, পানি উন্নয়ন বোর্ডের অতি. প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন সরকার, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম ফিরোজ মাহমুদ, দোহার সহকারী ভূমি কর্মকর্তা ফজলে রাব্বি, দোহার সার্কেল অফিসার জহিরুল ইসলাম, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী, মোকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম. এ হান্নান, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ প্রমুখ।


একাত্তর/আরএ

ঢাকার দোহার উপজেলায় মায়ের আদর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দোহারে ১০ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা রিটার্নিং অফিসার তাসিনুর রহমানের কাছে তারা মনোনয়ন জমা দেন।
ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজের এক শিক্ষার্থী দ্রুতগতির একটি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কামারগাঁ আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার দোহারে একই পরিবারের পাঁচজনকে বাড়িতে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর