শিশু ছেলেকে কীটনাশক খাইয়ে বাবার আত্মহত্যার চেষ্টা

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১০:৪৫ এএম

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় পাঁচ বছরের শিশু পুত্রকে কীটনাশক খাইয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বাবা। রবিবার রাতে কুয়াকাটা পৌর শহরের হোসেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে আবু বকর সিদ্দিক (২৮) ও শিশু জুনায়েদকে (৫) প্রথমে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে পরে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। 

আবু বকর সিদ্দিকের আত্মীয় সেতারা বেগম জানান, তার মেয়ে রিনা বেগম অন্ত:সত্তা হওয়ায় সে নাতি জুনায়েদকে নিয়ে মহিপুরের তাদের বাসায় থাকতো। পেশায় শ্রমিক জামাতা আবু বকর সিদ্দিকও কয়েকদিন ধরে মানসিকভাবে অসুস্থ। রোববার সন্ধার পর শিশু জুনায়েদকে নিয়ে ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হয়। 

এরপর রাতে এলাকাবাসীর কাছে খবর পান, কুয়াকাটার হোসেনপাড়া গ্রামে তার বাড়ির সড়কে দুজনই কীটনাশক খেয়েছেন। পারিবারিক কোন কলহ না থাকলেও কী কারণে সে শিশু সন্তানকে নিয়ে কীটনাশক খেয়েছে সেটি জানেন না বলে জানান তারা। 

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, দুজনের পাকস্থলী থেকেই কীটনাশক জাতীয় পদার্থ বের করা হয়েছে। তাদের এখন চিকিৎসা চলছে। তবে কেউই পুরোপুরি আশঙ্কামুক্ত নয়।

এলাকাবাসী জানান, কুয়াকাটার একটি ওষুধের দোকান থেকে পোকা মারার সিবোরিন নামক কীটনাশক কিনেন আবু বকর। ওই কীটনাশকই শিশুকে খাইয়ে আবু বকর খায়। ঘটনাস্থলে ওই ওষুধের বোতলটি পাওয়া গেছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান,  পিতা-পুত্র কীটনাশক খাবার ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনী পদক্ষেপ নেয়া হবে।

একাত্তর/ এনএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
কুমিল্লার হোমনা থানায় থানা হেফাজতে থাকা এক নারী আসামি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামে এক সিনিয়র সহকারী পুলিশ সুপারের (এএসপি) গুলিবিদ্ধ মরদেহ তার অফিস কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। এসময় মরদেহের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। কর্মকর্তাদের দাবি, তিনি নিজের ব্যবহৃত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর