ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ট বলিয়াপুরের বাসিন্দারা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২:০৬ পিএম

সাভারের আমিনবাজারে ময়লার ভাগাড় থেকে নিয়মিত ময়লা না সরিয়ে নেওয়ায় অতিষ্ঠ বলিয়াপুর এলাকার বাসিন্দারা। তারা জানান, বিষয়টি পরিবেশ অধিদপ্তরে জানানোর পরও তারা উত্তর সিটিকে ব্যবস্থা নিতে বললেও কোন লাভ হয়নি। 

সাভারের বনগ্রাম ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের বিশাল একটি জলাভূমিতে ২০০৭ সাল থেকে ল্যান্ডফিল হিসাবে ব্যবহার করে আসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বর্তমানে ৫০ একর জায়গা জুড়ে সেখানে প্রতিদিন উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের প্রায় ৩২০০ টন বর্জ্য ফেলা হয়। সময়ের সঙ্গে বর্জ্যের পরিমাণ আরো বৃদ্ধি পাচ্ছে। 

ল্যান্ডফিলে ড্যাম্পিং করা বর্জ্য থেকে সৃষ্ট লিচেট, যা তরল বর্জ্য শোধন না করায় তা আশপাশের ডোবা-নালা, নিচু জমি এবং পাশ দিয়ে প্রবাহিত তুরাগ নদীতে মিশছে। সেই সঙ্গে সলিড লিচেটের উৎকট গন্ধ আশপাশের পরিবেশকেই শুধু বিষিয়ে তুলছে না, করে তুলেছে স্যাঁতসেঁতে। তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ সেই এলাকায় বসবাসকারীদের জীবন।

পরিবেশবাদীরা মনে করেন পরিবেশসম্মত উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ না করলে ভবিষ্যতে সাভারে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। 

এনিয়ে পরিবেশ অধিদপ্তর বলছে, বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ এড়াতে পদক্ষেপ নেওয়ার জন্য ডিএনসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছে৷ ঢাকার দুই সিটি করপোরেশনের প্রায় আড়াই কোটি মানুষের বর্জ্যের পরিমাণ দিন দিন বাড়ছে তাই এর সমাধান চান এলাকাবাসী ।



একাত্তর/ এনএ
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর