পল্টুনের ধাক্কায় ফেরি থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৫৯ এএম

রাজবাড়ীর দৌলত‌দিয়ার ৫ নম্বর ফে‌রিঘাটে ফেরিতে উঠতে গিয়ে মোজাফফর হোসেন নামে (৬৫) এক যাত্রী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোজাফফর হোসেনের বাড়ি কুষ্টিয়া পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামে।

তার ভাতিজা দোলোয়ার হোসেন জানান, মোজাফফর হোসেন তার বড় মেয়েকে নিয়ে ঢাকা যাচ্ছিল। রাত ১০ টায় কুষ্টিয়া থেকে লালন পরিবহনে ওঠেন। মধ্যরাতে দৌলতদিয়া ফেরি ঘাটে এসে পৌছান।

এরপর ভোরে ফেরি কেরামত আলীতে ওঠেন তারা। এসময় ফেরিতে বাসটি ওঠার পর তিনি বাস থেকে নেমে ফেরির পকেট গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। ফেরি ছাড়ার সময় পন্টুনের সাথে ধাক্কা লেগে ফেরি থেকে তিনি ছিটকে পদ্মা নদীতে পড়ে যান। 

আরও পড়ুন: চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন

এ ব্যপারে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন পিপিএম জানান, বৃহস্পতিবার ভোরে দৈালতদিয়া থেকে ঢাকামুখি একটি ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যায় ৬৫ বছরের বৃদ্ধ মোজাফফর হোসেন। তীব্র স্রোতের কারণে ওই ব্যাক্তি তলিয়ে যায়। শত চেষ্টা করেও তিনি পারে উঠতে পারেননি।

তিনি বলেন, খবর শোনার পরপরই আমরা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী স্পিডবোট নিয়ে তল্লাশি করেছি। কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।


একাত্তর/টিএ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরা জার্নালিস্ট মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আল-হাসান তিনদিন ধরে নিখোঁজ। তার খোঁজে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। করা হয়েছে জিডিও।
পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ জেলে আট দিন পর জীবিত ফিরে এসেছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন। এতে উপকূলজুড়ে স্বস্তি ফিরেছে জেলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর