সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ার হোসেনের অপসারন দাবিতে বুধবার (৮ ডিসেম্বর) থেকে কর্মবিরতি পালন করছেন উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। এই কর্মবিরতিতে উপজেলার ৬৫টি টিকাদান কেন্দ্রসহ কমি্উনিটি ক্লিনিকগুলো বন্ধ রয়েছে। এতে দূর্ভোগে পড়েছে এই অঞ্চলের রোগী ও টিকাগ্রহিতারা।
স্বাস্থ্য বিভাগের কর্মীদের অভিযোগ, বিনা কারণে কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও অফিস খরচের নামে এমএইচভিদের বেতন থেকে টাকা কর্তনসহ নানা হয়রানির স্বীকার হয়েছেন শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। এর প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মঙ্গলবার (৭ ডিসেম্বর) মানববন্ধন ও এক প্রতিবাদ সমাবেশের পর কর্মবিরতি শুরু করেছেন তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার অপসারন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে উল্লেখ করে আন্দোলনকারীরা জানান, এই দাবিতে স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করতে স্মারকলিপি প্রদান করেছেন তারা।
একাত্তর/জো
