মাটি খুঁড়ে অপহৃত জেএসএস নেতার মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৭:২৭ পিএম

বান্দরবন সদর উপজেলার ডলুপাড়া থেকে অপহৃত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বান্দরবন জেলা কমিটির সদস্য ও বান্দরবন থানা কমিটির সাধারণ সম্পাদক পুশৈ থোয়াইর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

১৩ ডিসেম্বর (সোমবার) সকালে বান্দরবন-চন্দ্রঘোনা সড়কের আমতলীপাড়ার পাহাড়ের উপর মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১২ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী পুশৈ থোয়াই মার্মাকে ডলুপাড়া থেকে অপহরণ করে নিয়ে যায়।

পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করার পর সকালে আমতলী পাড়া এলাকায় পাহাড়ের উপরে পচা গন্ধ পেলে একটি গর্তে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ৭ মার্চ ভাষণের আদলে ম্যুরাল ‘মুক্তির রণকাব্য’

পুলিশ এসে এলাকাবাসীর সহযোগিতায় মাটি খুড়ে পুশৈথোয়াইর লাশ উদ্ধার করে।

এদিকে, ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এলাকাটিতে নিরাপত্তা জোরদার করেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বান্দরবন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অপহৃত পুশৈ থোয়াই এর লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি, এই বিষয়ে তদন্ত চলছে। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
সুন্দরবনে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনদস্যুরা। গত কয়েক দিনে পূর্ব সুন্দরবনের আলোরকোল ও কোকিলমনি এলাকা থেকে ১৩ জন জেলে এবং ছয় জন মৌয়ালকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃতদের মুক্তির জন্য...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর