পিতাকে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন ছেলে আটক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৯:৪৩ পিএম

বগুড়ার শেরপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

জানা যায়, মানসিক ভারসাম্যহীন মামুন (২৮) শনিবার বিকালে বাড়ি থেকে পাঁচ কেজি চাল কাউকে না জানিয়ে স্থানীয় একটি মাজারে দান করে। এই নিয়ে ওই রাতেই মতিয়ার রহমান ছেলেকে গালমন্দ করেন। রাত ৪ টার দিকে মামুন তার বাবাকে ঘুম থেকে ডেকে তুলে চাল ফেরত আনার জন্য যেতে বলে।

এরপর বাবা-ছেলে বাড়ির পাশে রেজাউলের ভুট্টার ক্ষেতের কাছে পৌঁছালে মামুন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। বৃদ্ধ মতিয়ারের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে মামুনকে আটক করে এবং গুরুতর আহত মতিয়ার রহমানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেয়।

আরও পড়ুন: পেটে টিউমার রেখেই সেলাইয়ের ঘটনায় তদন্ত কমিটি

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার পর তিনি মারা যান।

মৃত মতিয়ার রহমান (৬০) শেরপুর উপজেলার কয়ের খালী গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের ছেলে। 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলামের জানান, হত্যাকারী মামুন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তবে তাকে পুলিশ হেফাজতে রাখা হলেও তার বিরুদ্ধে এখন পর্যন্ত অভিযোগ পাইনি।


একাত্তর/টিএ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন ছেলে ইয়াসীনের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।
নরসিংদীর রায়পুরায় ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের সাত দিনের মাথায় স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী মেহেদী হাসান (২৭)। শুক্রবার (১৬ মে) দিনগত মধ্যরাতে পৌরশহরের মসজিদ পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ডাকাতের হামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের ব্যবসায়ী ও বিএনপি‌ নেতা মো. মহসিন মিয়া নিহত হয়েছেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর