সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৩:৪৮ পিএম

পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের কালকিনি উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষ ও শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় অর্ধশতাধিক লোকজনকে আসামি করে মামলা হয়েছে। দুই গ্রুপের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে আপাং কাজী গ্রুপের পক্ষ থেকে শাহিনুর বেগম নামের এক নারী বাদী হয়ে কালকিনি থানায় মামলাটি করেন। এতে আসামি করা হয় ১৫ জনকে।

অপরদিকে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের ভুলু খানের ছেলে মিরাজ খানের পা কেটে নেওয়ার ঘটনায় মিরাজের ভাই কালাম খান বাদী হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে অপর একটি মামলা করেন।

ওই মামলার পর ক্ষিপ্ত হয়ে মিরাজের পা কাটা মামলার বাদী ও তার চাচা লিয়াকত খানের দুই পাও গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় আসামিরা। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার জেরে পুনরায় শনিবার (১৮ ডিসেম্বর) সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে স্থানীয় মেরাজুল কাজী (১৯), মো. শহিদুল কাজী (৩৫), জাহাঙ্গীর বেপারি (৬৫), সুমন তালুকদার (৩০) ও শারমিনসহ (২৬) প্রায় ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে মেরাজুল কাজী, মো. শহিদুল কাজী ও জাহাঙ্গীর বেপারির অবস্থার অবনতি হলে তাদের ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: চাকরি করতে এসে গাজীপুরে আটক রোহিঙ্গা যুবক

image

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আশফাক রাসেল বলেন, পূর্ব এনায়েত নগরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুইট মামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর