চাকরি করতে এসে গাজীপুরে আটক রোহিঙ্গা যুবক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০২:৪২ পিএম

অবৈধভাবে চাকরি করতে এসে গাজীপুরের কোনাবাড়ী থেকে আটক হয়েছেন মোঃ রুবেল (২২) নামের এক রোহিঙ্গা যুবক।

শনিবার (১৮ ডিসেম্বর) রাতে কোনাবাড়ী থানাধীন নছের মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক রুবেল কক্সবাজার উখিয়া ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা ও মৃত আব্দুর রহমানের ছেলে।

জিএমপি'র কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, আটককৃত রুবেলকে চাকরির প্রলোভন দেখিয়ে ক্যাম্প থেকে বাহিরে বের করে এনে তাকে ছেড়ে দেয় একটি চক্র। পরে তিনি ট্রেনে করে গাজীপুরের জয়দেবপুরে নামে। সেখান থেকে ট্রেনের লাইনে হাঁটতে হাঁটতে কোনাবাড়ি থানাধীন নছেরমার্কেট এলাকায় পৌঁছান।

আরও পড়ুন: করোনায় একদিনে আরও পাঁচ হাজার মৃত্যু

এ সময় তার কথাবার্তা শুনে সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়ে দেয়।


একাত্তর/আরবিএস  

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর