সুনামগঞ্জে মুরাদ হাসান ও নাহিদের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:৪২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় চিফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালত সুনামগঞ্জ সদর জোনে এই মামলা দায়ের করা হয়। জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হক বাদী হয়ে এই মামলা দায়ে করেন।

মামলা সুত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী এবং নারীর জন্য মর্যাদাহীনকর ভাষা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে সাক্ষাৎকার দেন মুরাদ হাসান। সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষায় মিথ্যা তথ্য প্রকাশ ও প্রচারের মাধ্যমে দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ ও সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করে প্রতিমন্ত্রী হিসেবে নেয়া শপথ ভঙ্গ করে সংবিধান লঙ্ঘন করেছেন তিনি। মামলার অপর আসামী মহিউদ্দিন হেলাল নাহিদ ওই ভার্চুয়াল সাক্ষাৎকারের সঞ্চালক ছিলেন।

মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল হক সাংবাদিকদের বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাতনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ও দেশের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একজন মন্ত্রী যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় কথা বলেছেন সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনভাবেই কাম্য নয়। এই বক্তব্যে শুধু জাইমা রহমান নয়, দেশের পুরো নারী জাতিকে অসম্মান করা হয়েছে। আমরা এ ঘটনায় বিচার চেয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। আমরা আশা রাখি আদালতে সঠিক বিচার পাবো।’

এই সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, অ্যাডভোকেট মাসুক আলম, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেরে নুর আলী প্রমুখ।


একাত্তর/এসএ

শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে শেরপুর সদর থানা পুলিশ।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে।  
লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন ও নাকে খত দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ব্যবসায়ী সুমন ভূঁইয়াসহ ৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী নামের এক ব্যাংক কর্মকর্তা মৃত্যু হয়েছে। এ ঘটনায় হুমকি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলায় চার...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর