পরীক্ষার্থীকে চলন্ত ট্রাক থেকে ফেলে হত্যায় মামলা হয়নি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৭:৫৬ পিএম

নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীকে চলন্ত ট্রাক থেকে ফেলে হত্যার ঘটনার ছয় দিন পার হলেও এখনো মামলা দায়ের হয়নি। 

পরিবারের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও লাশের ময়নাতদন্তের পরও মামলা নিতে টালবাহানা করছে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে চাননি তিনি। 

শিবপুরের আয়ুবপুর ইউনিয়নের বংশিরদিয়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মাহমুদুল হাসান আবির। জেলার সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলো।

বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি ট্রাকের হেলপারের কাজ শুরু করে আবির। সেই সঙ্গে নিজের পড়াশুনার খরচও চালাতেন তিনি।

আবিরের মা জানান, ট্রাক ড্রাইভার কাউসারের কাছে কিছু টাকা পেতো আবির। সেই টাকা দেয়ার জন্যে মোবাইলে কল করে আবিরকে ডেকে নেয় কাউসার। 

১৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ মিনার এলাকায় তাকে চলন্ত ট্রাক থেকে লাথি মেরে ফেলে দেয়া হয়।

আরও পড়ুন: সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাসে আগুন

পরে সেখানকার লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসে। পর দিন মারা যান আবির। 

এই ঘটনার সিসিটিভির ছবি সংগ্রহ ও লাশের ময়নাতদন্ত হলেও এখনো মামলা হয়নি। নিহতের পরিবারের অভিযোগ, মামলা করতে গেলে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ফুটেজটি প্রায় ১০০ গজ দূরত্বে হওয়ায় ঘটনাটি পরিষ্কার বোঝা যাচ্ছে না। 

তবে এনিয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়ার সাথে কথা বলতে চাইলে, তিনি ক্যামেরার সামনে কোন কথা বলতেই রাজি হননি।


একাত্তর/এসজে

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর