দোয়ার মোড়কে ভোটের প্রচারে নাসিকের প্রার্থীরা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৮:০৫ পিএম

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আগামী ২৭শে ডিসেম্বরের পর প্রচার শুরু হওয়ার কথা থাকলেও দোয়া চাওয়ার মোড়কে প্রচারে নেমেছেন বেশিরভাগ প্রার্থী। 

ভোটাররা বলছেন, মেয়র পদে আট জন প্রার্থী থাকলেও লড়াই হবে মূলত সেলিনা হায়াৎ আইভী এবং তৈমুর আলম খন্দকারের মধ্যে।  

টানা দুইবার নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত আইভীর বিপরীতে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকছেন জেলা বিএনপির আহবায়ক ও দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমুর আলম। 

এছাড়াও, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর, নাসিকের নির্বাচনে বৈধ মেয়র প্রার্থীর তালিকায় আছেন আরও ছয় জন। 

এছাড়া মাঠে আছেন ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদের ১৬৬ জন এবং ৯টি সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ৩৬ জন বৈধ প্রার্থী। 

মেয়র থেকে শুরু করে কাউন্সিলর, সব প্রার্থীই ভোটের প্রচারে নেমে পড়েছেন। গণসংযোগের জন্যে যোগ দিচ্ছেন নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। 

আরও পড়ুন: বিসিবি থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান!

আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের আগেই পুরো নগরীতে ভোট চেয়ে ব্যানার ফেস্টুন সাঁটছেন বিভিন্ন প্রার্থী।

ভোটাররা বলছেন, মেয়র পদে আট জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতার মধ্যে। 

নারায়ণগঞ্জ সিটিতে বার বার নির্বাচিত আইভী জানান, এবারের নির্বাচন অন্য যে কোন সময়ের চেয়ে কঠিন। কারণ তাঁকে দলে ও দলের বাইরে নানা ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে। 

আর স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর বলেছেন, তিনি নির্বাচন করছেন গণদাবির মুখে। এটাই তাঁর সবচেয়ে বড় শক্তি। 

২০১১ সালের ৫ মে প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচন।



একাত্তর/এসজে

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর