আদমদীঘিতে আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৪:৫৭ পিএম

আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলার ছয় ইউনিয়নের পাঁচটিতে নৌকার মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন পাঁচ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা। তাই তাদের দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়েছে।

আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু ও সাধারন সম্পাদক শেখ কুদরত-ই-ইলাহী কাজলের সম্মতিক্রমে দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র অনুয়ায়ী সংসদ এবং স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রিটার্নিং অফিসারের নিকট জমা দেওয়ায় এবং মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তারা স্বয়ংক্রিয়ভাবে বহিস্কার হয়ে যায়।

আরও পড়ুন: মান্দায় রানা হত্যা মামলার আসামি মিজান গ্রেপ্তার

আনুষ্ঠানিকভাবে বুধবার (২২ ডিসেম্বর) উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিদ্রোহীদেরকে দলীয় সিদ্ধান্ত জানানো হয়েছে।

বহিস্কার হওয়া পাঁচ বিদ্রোহী প্রার্থী হলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান এস.এম.বেলাল হোসেন, সদস্য আব্দুস সালাম মাস্টার, সদস্য উজ্জল হোসেন, আদমদীঘি উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ফেরদৌস হোসেন ও সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি।


একাত্তর/টিএ

কিশোরগঞ্জে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয়লাভ করেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। আর একটি আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী। এসব আসনের কেন্দ্রভিত্তিক ফলাফলে এই তথ্য জানা গেছে।
মনোনয়ন দাখিলের শেষদিন বিকেল ৫টা ৮ মিনিটে শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা নালিতাবাড়ী ইউএনও কার্যালয়ে উপস্থিত হন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই শীর্ষ নেতাসহ আট জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্র। 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর