রোহিঙ্গা ক্যাম্পে আরসার মুদ্রা চালু!

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০:২৫ পিএম

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) দেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে তাদের নিজস্ব মুদ্রা ছেড়েছে বলে জানা গেছে। তবে ক্যাম্পে কোন রোহিঙ্গাই জানেন না এই খবর। তাদের হাতেও নেই এই ছাপানো মুদ্রাও। 

বুধবার (২২ ডিসেম্বর) রোহিঙ্গা ক্যাম্পে আরসার মুদ্রার ছবিটি ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা গেছে, আরসার মুদ্রা হিসেবে ছড়িয়ে পড়া মুদ্রাটি মিয়ানমারের ১০ হাজার কিয়েট। তার গায়ে আরসা নেতা আতাউল্লাহর ছবি।

খবর ছড়িয়েছে, কয়েক মাসের মধ্যে একশ, পাঁচশ আর হাজার টাকার এই টোকেন দিয়ে ক্যাম্পে লেনদেন করার নিয়ম করছে সংগঠনটি।

কিন্তু এই বিষয়ে কিছুই এখনও তাদের কানে আসেনি বলে জানালেন  রোহিঙ্গা ক্যাম্পের পাশের রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হেলাল উদ্দিন। 

আরসার নাম ভাঙিয়ে মুদ্রা প্রচলনের বিষয়ে এখনো সত্যতা পায়নি আইন শৃঙ্খলাবাহিনীও। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক জানান, বিষয়টি একেবারেই উড়িয়ে দিচ্ছেন না তারা। উগ্রবাদীদের নামে মুদ্রা চালুর বিষয়টির সত্য-মিথ্যা দুটোই নিয়ে কাজ করছে এপিবিএন।

আরও পড়ুন: 'লেডি নন ফরাসি ফার্স্টলেডি' রটনায় চটেছেন ব্রিজিত মাখোঁ

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের গ্রুপে নিজেদের এ মুদ্রার পক্ষে প্রচারণাও শুরু করেছে আরসা। প্রাথমিকভাবে কয়েকটি ক্যাম্পে এ মুদ্রা চালু করলেও পর্যায়ক্রমে সব ক্যাম্পেই এ মুদ্রা চালু করতে চায় তারা। 

উল্লেখ্য, কক্সবাজারে ৩২ রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ২৭টিতেই আরসার একক আধিপত্য রয়েছে বলে জানা যায়। সৌদি আরবে বেড়ে ওঠা পাকিস্তানি নাগরিক আবু আম্মর জুনুনী ওরফে আতাউল্লাহ বর্তমানে বিভক্ত আরসার একটি অংশের নেতৃত্বে রয়েছেন।  


একাত্তর/জো 

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি লার্নিং সেন্টারের মাটির দেয়াল ধসে পাঁচ রোহিঙ্গা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও অন্তত ২০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।...
কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পে সেনা অভিযানে রোহিঙ্গা সলভেশন আর্মির (আরসা) সক্রিয় এক কমান্ডারসহ তিন জনকে আটক করা হয়েছে। এসময় সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড...
নারায়ণগঞ্জ থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এছাড়া ময়মনসিংহ থেকে আরও চার রোহিঙ্গাকে...
কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। এতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুড়ে গেছে অন্তত ৭০টি শেড।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর